শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

গাজায় যুদ্ধাপরাধ হয়েছে: সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : একবছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর সেই আগ্রাসনে নিহত হয়েছেন ৪৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই পরিস্থিতিতে ইসরায়েল ইতোমধ্যেই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে।

এবার অভিযোগ উঠতে শুরু করেছে ইসরায়েলের ভেতর থেকেও। ইসরায়েলের সাবেক এক প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজায় যুদ্ধাপরাধ এবং জাতিগত নির্মূলের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন। তিনি ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নেতানিয়াহুর প্রতিরক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।

ইয়ালন ইসরায়েলি মিডিয়াকে বলেছেন, নেতানিয়াহুর অতি-ডানপন্থি মন্ত্রিসভার কট্টরপন্থিরা উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে সেখানে আবার বসতি স্থাপন করতে চাইছে।

ইয়ালন ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টার কানকে বলেছেন, “সেখানে (গাজায়) যা ঘটছে এবং আমাদের কাছ থেকে গোপন করা হচ্ছে সে সম্পর্কে আমি সতর্ক করতে বাধ্য হয়েছি।” তিনি বলেন, দিন শেষে গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত হচ্ছে।

অন্যদিকে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি ইয়ালনকে “নিন্দিত মিথ্যা” ছড়ানোর জন্য অভিযুক্ত করেছে। পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’রও বলেছেন, তার অভিযোগ ভিত্তিহীন।

গিডিয়ন সা’রও এক সংবাদ সম্মেলনে বলেন, “ইসরায়েল যা কিছু করে তা আন্তর্জাতিক আইন অনুসারে করে এবং এটি দুঃখের বিষয় যে, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়ালন (ইসরায়েলের) যে ক্ষতি করেছেন তা তিনি উপলব্ধি করেন না এবং তার মন্তব্যও তিনি প্রত্যাহার করছেন না।”

সূত্রঃ আল জাজিরা

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit