শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

বিদায়ের আগে ‘ক্ষমতার চূড়ান্ত’ ব্যবহার, প্রতিশ্রুতি ভেঙে ছেলেকে ক্ষমা বাইডেনের

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসছে ২০ জানুয়ারি ক্ষমতার মসনদ থেকে বিদায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই দিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি।

তবে শেষ বেলায় ‘ক্ষমতার চূড়ান্ত’ ব্যবহার করলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি তার ছেলে হান্টারের জন্য নিঃশর্ত রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেছেন।

স্থানীয় সময় রবিবার দেওয়া এক বিবৃতিতে মার্কিন এই প্রেসিডেন্ট তার ছেলেকে ক্ষমার ঘোষণা দেন।

যদিও বিচারে দোষী সাব্যস্ত হলেও ছেলেকে ক্ষমা করবেন না বলে অতীতে প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুটি ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত ছেলে হান্টারকে রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবৃতিতে বাইডেন বলেন, তার ছেলেকে (বিচারের নামে) ‘আলাদা করে দেখা’ হয়েছে। একইসঙ্গে তার ছেলের মামলাগুলোকে ‘বিচারের ব্যর্থতা’ বলেও অভিহিত করেন তিনি।

বিবৃতিতে বাইডেন বলেন, “আজ, আমি আমার ছেলে হান্টারের জন্য ক্ষমার ঘোষণায় স্বাক্ষর করেছি। এক্সিকিউটিভ গ্রান্ট অব ক্লেমেন্সির অনুলিপি অনুসারে, এটি সম্পূর্ণ এবং নিঃশর্ত ক্ষমা।”

মার্কিন এই প্রেসিডেন্ট আরও বলেন, “যেদিন আমি (প্রেসিডেন্ট হিসেবে) দায়িত্ব গ্রহণ করি, সেদিন থেকেই আমি বলেছিলাম, আমি বিচার বিভাগের সিদ্ধান্ত গ্রহণে হস্তক্ষেপ করব না এবং আমি আমার কথা রেখেছি। যদিও আমি আমার ছেলেকে আলাদভাবে এবং অন্যায়ভাবে বিচারের সম্মুখীন হতে দেখেছি।”

বাইডেনের ঘোষণা করা এই ক্ষমা নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রত্যাহার করতে পারবেন না।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হান্টার বাইডেন গত সেপ্টেম্বরের শুরুতে ট্যাক্স চার্জের দায়ে দোষী সাব্যস্ত হন এবং এর আগে গত জুন মাসে অবৈধ মাদক ব্যবহারকারী হওয়া সত্ত্বেও বন্দুক রাখার দায়ে দোষী সাব্যস্ত হন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়।

হোয়াইট হাউস অবশ্য আগেই বলেছিল, জো বাইডেন তার ছেলেকে ক্ষমা করবেন না। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ-পিয়েরে গত বছরের ডিসেম্বরে বলেছিলেন, “আমি খুব স্পষ্ট করে বলছি; (বিচারে দোষী সাব্যস্ত হলে) প্রেসিডেন্ট তার ছেলেকে ক্ষমা করবেন না।”

৫৪ বছর বয়সী হান্টার বাইডেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিতীয় সন্তান। বাইডেনের প্রথম স্ত্রী নেইলি হান্টারের গর্ভে জন্মেছিলেন তিনি।

১৯৬৬ সালে জো বাইডেনের সঙ্গে বিয়ে হয় নেইলি হান্টারের। এই দম্পতির দুই ছেলে বিউ বাইডেন ও হান্টার বাইডেন। আর মেয়ে নাওমি বাইডেন। ১৯৭২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নেইলি হান্টার ও নাওমি বাইডেন নিহত হন। ২০১৫ সালে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান বাইডেন-নেইলির বড় সন্তান বিউ বাইডেনও।

নেইলি হান্টারের মৃত্যুর ৫ বছর পর বর্তমান স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি জিল ট্রেসি জ্যাকব বাইডেনকে বিয়ে করেন জো বাইডেন। এই দম্পতির একমাত্র মেয়ের নাম অ্যাশলে বাইডেন। আইনশাস্ত্রে ডিগ্রি নেওয়া হান্টার বাইডেন তার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আইন ব্যবসায় নিয়োজিত ছিলেন। সূত্র: বিবিসি, সিএনএন, এনবিসি নিউজ, ইন্ডিপেন্ডেন্ট ইউকে, নিউ ইয়র্ক টাইমস

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit