শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

ট্রাম্প এবার মেয়ে টিফানির শ্বশুরকেও প্রশাসনে নিয়োগ দিচ্ছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প এবার তার প্রশাসনে লেবানিজ-আমেরিকান ব্যবসায়ী মাসাদ বোলোসকে আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মনোনয়ন দিয়েছেন। এর মধ্য দিয়ে পরিবারের আরেকজন সদস্যকে পরবর্তী প্রশাসনে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন ট্রাম্প। কেননা, এই ব্যবসায়ী সম্পর্কে ট্রাম্পের বেয়াই। মাসাদ বোলোসের ছেলে মাইকেল ট্রাম্পের মেয়ে টিফানির স্বামী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সোশ্যাল ট্রুথে ট্রাম্প লেখেন, ‘আমি এটা ঘোষণা করতে পেরে গর্বিত যে, মাসাদ বোলোস প্রেসিডেন্টের আরব ও মধ্যপ্রাচ্যবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টার দায়িত্ব পালন করবেন।’ ট্রাম্পের নির্বাচনী প্রচার শিবিরে সক্রিয় ছিলেন মাসাদ বোলোস। বিশেষ করে আরব-আমেরিকান মুসলিম ভোটারদের মন জয়ে তিনি ভূমিকা রেখেছেন।

এক দিন আগেই ট্রাম্প তার আরেক বেয়াই চার্লস কুশনারকে ফ্রান্সে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। চার্লস কুশনার ট্রাম্পের মেয়ে ইভাস্কার শ্বশুর, জেরার্ড কুশনারের বাবা। উল্লেখ্য, সব ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর আগে, নিজের প্রশাসন গুছিয়ে নিচ্ছেন তিনি। গত ৫ নভেম্বরের নির্বাচনে তিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit