শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

বিক্ষোভে উত্তাল জর্জিয়া, ‘বিপ্লবের চেষ্টা’ বললেন সাবেক রুশ প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে জর্জিয়া। রাজধানী তিবিলিসিতে পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

দেশটির চলমান এই বিক্ষোভকে ‘বিপ্লবের চেষ্টা’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জর্জিয়ার অন্তত আটটি শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। শহরের বিভিন্ন সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সেইসঙ্গে পোটির কৃষ্ণ সাগর বন্দরে প্রবেশ বন্ধ করে দিয়েছে।

স্থানীয় সময় রবিবার রাতেও পার্লামেন্ট ভবনের সামনে পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা আতশবাজি ছোড়েন। বিক্ষোভকারীদের হটাতে জলকামান ব্যবহার করে পুলিশ। তাতেও কাজ না হলে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।  

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার আলোচনা স্থগিত করায় কয়েক দিন ধরেই এ বিক্ষোভ চলছে।  

সাধারণ জনতার অভিযোগ, দেশটির বর্তমান সরকারের ওপর রাশিয়ার প্রভাব রয়েছে। তাই নতুন নির্বাচন আয়োজনের দাবি উঠেছে।  

তবে জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদজে নতুন নির্বাচনের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, বিক্ষোভকারীদের ভুল বোঝানো হচ্ছে। সরকারবিরোধীদের মিথ্যাচারের শিকার হচ্ছেন তারা।  

অন্যদিকে, দেশটির প্রেসিডেন্ট সালোমে জুরাবিশভিলি বলেছেন, তিনি পদত্যাগ করবেন না।  

জর্জিয়ান ড্রিম সরকারকে ‘অবৈধ’ ঘোষণা করে নতুন ভোটের আহ্বান জানিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

জর্জিয়ার প্রেসিডেন্ট সালোমি জোউরাবিচভিলি পশ্চিমাপন্থি হিসেবে পরিচিত। সেই সঙ্গে তিনি ইইউতে জর্জিয়ার যোগ দেওয়ার পক্ষে বরাবরই সরব। কয়েক সপ্তাহ পর প্রেসিডেন্ট পদে সালোমির মেয়াদ শেষ হবে।  

উল্লেখ্য, গত অক্টোবরে জর্জিয়ায় সাধারণ নির্বাচন হয়েছে। রাশিয়াপন্থি জর্জিয়ান ড্রিম পার্টি ২৬ অক্টোবরের প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জয়ী হওয়ার দাবি করার পর থেকে জর্জিয়া অস্থিরতায় কাঁপছে। বিরোধীরা এ নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছে।  

এদিকে চলমান বিক্ষোভকে ‘বিপ্লবের চেষ্টা’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।  

রবিবার এক টেলিগ্রাম পোস্টে দিমিত্রি মেদভেদেভ লিখেছেন, প্রতিবেশী দেশ জর্জিয়ায় একটি বিপ্লবের চেষ্টা চলছে। যেখানে ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিষয়ে আলোচনা স্থগিত করার সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

তিনি সতর্ক করেন, জর্জিয়া ইউক্রেনীয় পথ ধরে অন্ধকার অতল গহ্বরে দ্রুত অগ্রসর হচ্ছে। সাধারণত এই ধরনের ঘটনা খুব খারাপভাবে শেষ হয়। সূত্র: স্কাই নিউজ, দ্য গার্ডিয়ান, রয়টার্স, বিবিসি, ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit