শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার নওগাঁ জেলায় বিভিন্ন সময়ে হারানো বা চুরি যাওয়া ১২৬টি মোবাইল ফোন উদ্ধার নওগাঁর পত্নীতলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত  ৫২-তে ভাষা পেলেও নাগরিক অধিকার আজও অধরা: শফিকুর রহমান পারফরম্যান্সে হতাশ ‘দেশে ফিরতে চান না অস্ট্রেলিয়ানরা’ মহান শহিদ দিবস উপলক্ষে নরসিংদীতে বইমেলার উদ্বোধন  একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা যেকোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্তুত ইরানও স্বল্প বিশ্রাম নিয়েই সিডনিতে অনুশীলনে ঋতুপর্ণারা কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

জামিন পেয়েও মুক্তি পেলেন না বাবুল আক্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : উচ্চ আদালত থেকে জামিন পেয়েও এখনও কারাগার থেকে মুক্তি পাননি স্ত্রী মাহমুদা খানম মিতু খুনে বাদী থেকে আসামি বনে যাওয়া আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার।

গতকাল রোববার (১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার কথা ছিল তার।

জামিন-সংক্রান্ত কাগজপত্র বিকেল পৌনে ৫টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের হাতে আসে। কারা কর্তৃপক্ষ জানায়, জামিননামা পৌঁছানোর আগেই কারাগারের বন্দিদের তালাবদ্ধ করা হয়ে যায়। তাই, জামিননামাটি এখনও যাচাইবাছাই চলছে। নথি যাচাই-বাছাই শেষে তিনি মুক্তি পাবেন।

ফলে আজ সোমবার (২ ডিসেম্বর) তিনি মুক্তি পাবেন বলে কারা কর্তৃপক্ষ তার আইনজীবীকে জানিয়েছেন।

এদিকে, আসামির শ্বশুর ও মামলার বাদী মোশাররফ হোসেন এই জামিননামা স্থগিত চেয়ে উচ্চ আদালতে আপিল করেছেন। স্ত্রী হত্যা মামলায় বুধবার (৪ ডিসেম্বর) অন্তর্বর্তী জামিন পান বাবুল।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন বাবুলের স্ত্রী মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। পিবিআইয়ের তদন্ত ও শ্বশুরের করা মামলায় বাবুল’সহ ৮ জনকে আসামি করা হয়।

কিউএনবি/অনিমা/০২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit