শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

মনিরামপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক গফ্ফারের ইন্তেকাল,শোক জ্ঞাপন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৭ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গফ্ফার মাহমুদ মষিÍষ্কে রক্তক্ষরন হয়ে শনিবার সকাল ছয়টার দিকে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী——রাজেউন)।তার বয়স হয়েছিল ৩৩ বছর। মৃত্যুকালে পিতা-মাতা, স্ত্রী, দুই শিশু কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকেলে উপজেলার খাটুয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানাযায়, দূর্বাডাঙ্গা ইউনিয়নের খাটুয়াডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন গাজীর ছেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গফ্ফার মাহমুদ শনিবার সকাল ছয়টার দিকে নিজ বাড়িতে মষিÍষ্কে রক্তক্ষরন শুরু হয়। এর পরপরই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তার এই অকাল মৃত্যুর খবরে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গফ্ফার মাহমুদের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে সান্তনা দেওয়াসহ গভীর সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, পৌর সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, খান শফিয়ার রহমান, জুলফিকার আলী ভূট্টো, দূর্বাডাঙ্গার যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, জয়নুল আবেদীন, জেলা যুবদলের সাধারন সম্পাদক আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হক বাবুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, মুক্তার হোসেন, আইয়ুব আলী, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন, ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২৯ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit