শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

চৌগাছায় প্রধান শিক্ষক আজিজুর রহমানের বিদায় সংবর্ধনা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ৮৩৬ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সরকারি শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সকলের প্রিয় প্রধান শিক্ষক আজিজুর রহমান অবসরে গেলেন। শনিবার (৩০ নভেম্বর ) স্কুলটির হল রুমে তাঁর বিদায় সংবর্ধনা জানানো হয়।

এতে সভাপতিত্ব করেন ঐতিহ্যবাহী চৌগাছা শাহাদৎ পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারঃ) শফি উদ্দীন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম রফিকুজ্জামান, চৌগাছা শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র-শিক্ষক আব্দুল জলিল, ফারুক আক্তার, গোলাম হোসেন, হাফিজুর রহমান ও প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক এম এ রহিম।

সহকারী শিক্ষক সাইফুল ইসলাম শিমুলের পরিচালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন ৯ম শ্রেণীর শিক্ষার্থী কাশমিম জামান, ৭ম শ্রেণীর শিক্ষার্থী অর্পা বিশ্বাস, ২০২৫ সালের এস এস সি পরীক্ষার্থী স্বচ্ছতা রহমান বর্ণনা ও তামিম ইকবাল, মিছিল হাসান প্রমুখ। ফারজিয়া বিনতে ফারুক বিদায়ী শিক্ষকরে জন্য মান প্রত্র পাঠ করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে হৃদয় বিদারক কান্নার আওয়াজ শুনা যায়। পরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও এ আন্দোলনে আহতদের সুস্থ্যতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

কিউএনবি/অনিমা/৩০ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit