শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

অবশেষে ভেঙে গেল ধানুশ-ঐশ্বরিয়ার ১৮ বছরের সংসার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : ২০২২ সালের শুরুতে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন ধানুশ-ঐশ্বরিয়া। তারপর পরিবার এবং আদালত ভাঙা সংসার জোড়া লাগানোর চেষ্টা বহুবার করেও ব্যর্থ হয়েছেন। অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেলেন এই তারকা জুটি। খবর এনডিটিভির।

গত ২১ নভেম্বর তাদের বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি ছিল। সেদিন কোনো রায় না দিয়ে ২৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন আদালত। পরে গতকাল নির্ধারিত তারিখে ধানুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের আবেদন গ্রহণ করেন চেন্নাই পারিবারিক আদালত। 

জানা গেছে, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দেওয়ার পর পারিবারিক আদালতে বিচ্ছেদের আবেদন করেছিলেন ধানুশ-ঐশ্বরিয়া। এরপর তিনটি শুনানি অনুষ্ঠিত হয়। সমঝোতার মাধ্যমে দূরত্ব কমিয়ে পুনরায় সংসার করার পরামর্শ দেন আদালত। কিন্তু ধানুশ ও ঐশ্বরিয়া পুনরায় সংসারে ফেরার সিদ্ধান্ত নিতে তিনবারই ব্যর্থ হন। গতকাল চূড়ান্ত শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন ধানুশ ও ঐশ্বরিয়া। পারিবারিক আদালতের বিচারক শোভা দেবী শেষবারের মতো তাদের সিদ্ধান্তের কথা জানতে চান। কিন্তু ধানুশ-ঐশ্বরিয়া আলাদা হয়ে যাওয়ার ইচ্ছাই প্রকাশ করেন। এরপর রায় দেন আদালত।

উল্লেখ্য, ঐশ্বরিয়া রজনীকান্ত তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বড় মেয়ে। ২০০৪ সালের ১৮ নভেম্বর ধানুশ ও তার বিয়ে হয়। এই দম্পতির দুই ছেলে যাত্রা ও লিঙ্গা।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit