শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

শুটিংয়ে আপত্তিকর দৃশ্য নিয়ে অভিনেত্রীর অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সায়ানী গুপ্তা। ২০১২ সালে সেকেন্ড ম্যারেজ ডটকম চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তার। এরপর তিনি কয়েকটি ছবিতে অভিনয় করে খ্যাতি লাভ করেন। রেডিও নাশাকে দেওয়া এক সাক্ষাৎকারে বাঙালি এই অভিনেত্রী অভিযোগ করে বলেছেন, পরিচালক ‘কাট’ বলার পরও তার সঙ্গে চুমুর দৃশ্য চালিয়ে গেছেন অভিনেতা।

সাক্ষাৎকারে সায়নী বলেন, আমি অন্তরঙ্গতা নিয়ে একটা বই লিখতে পারি। আমি ২০১৩ সালে ‘মার্গারিটা উইথ এ স্ট্র’ সিনেমায় এমন একজনের সঙ্গে কাজ করেছিলাম। ঘনিষ্ঠ দৃশ্যগুলো করা সবচেয়ে সহজ; কারণ এটা পুরোটাই প্রযুক্তিগতভাবে করা হয়। তবে এটা বলার পরও অনেক লোক সুবিধা নেয়।

অভিনেত্রী বলেন, আমি নিজেও এমন পরিস্থিতিতে পড়েছি, যেখানে পরিচালক কাট বলার পরও এক অভিনেতা কিছুতেই চুমু খাওয়া থেকে নিজেকে বিরত করছিলেন না। অনেক সময় ছোট ছোট ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে অশালীন আচরণের মুখোমুখি হতে হয়।

ভারতের গোয়ায় একটি আউটডোর শুটের কথা মনে করে সায়নী বলেন, সেই শুটিংয়ে তাকে একটা ছোট পোশাকে সৈকতে শুয়ে থাকতে হয়েছিল। ওই সময় আমি খুব অস্বস্তি বোধ করছিলাম; কারণ আমার সামনে তখন প্রায় ৭০ জন দাঁড়িয়ে ছিল। এদিকে সেটে আমার পাশে তখন একজনও ছিল না, খুব বেশি স্টাফও ছিল না…। আমি বললাম, আমাকে শাল দিয়ে ঢেকে দেওয়ার জন্য সঙ্গে একজনকে দরকার।

ভারতীয় এই অভিনেত্রী আরও বলেছেন, এমন অনেক ক্ষেত্রেই ঘটে, যখন কোনো অভিনেতার সুরক্ষার বিষয়টিও ভাবা উচিত। সব সময় যে অন্তরঙ্গ দৃশ্যই হতে হবে, এমনটাও নয়; কখনো কখনো আপনাকে নিজের সীমানার সঙ্গেও আপস করতে হয়। এই মানসিকতা বদলানো দরকার।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit