শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৯৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় আইন শৃঙ্খলার বিষয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমি,চৌগাছা থানার ওসি পায়েল হোসেন, উপজেলা বন কর্মকর্তা ফেরদৌস খান,উপজেলা আনছার ভিডিপি অফিসার শাহাদৎ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, উপজেলা দূদক চেয়ারম্যান অধ্যাপক কামরুজ্জামান,প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সাধারণ সম্পাদক এম এ রহিম, সাংবাদিক আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, এস এম মমিনুর রহমান, উপজেলা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, আন্দুলিয়া বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার নিতিশ কুমার, শাহাজাদপুর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, চৌগাছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভার) ড. আলা উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, ইউপি চেয়ারম্যান মাস্টার সিরাজুল ইসলাম,আতাউর রহমান লাল, নুরুল কদর ও হবিবর রহমান হবি প্রমুখ।
কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit