রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : থানা হচ্ছে পুলিশি সেবার মূল কেন্দ্র। থানা থেকে জনগণকে যথাযথ সেবা দিয়ে কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করতে ডিএমপির সব থানার অফিসার ইনচার্জদের প্রতি নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ডিএমপির ৫০টি থানার অফিসার ইনচার্জদের (ওসি) সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, থানায় আগত সেবা প্রার্থীরা যেন তাদের প্রত্যাশিত সেবা পায় সেজন্য থানার ওসিকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অনেক সময় কোনো একটা বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যখন কেউ আইজিপির কাছে যায় তখন ওই বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে শেষ পর্যন্ত ওসির কাছেই অভিযোগটি যায়। আপনারাই আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকেন। সব পুলিশি কর্মকাণ্ডই হয়ে থাকে থানাকে কেন্দ্র করে। আপনাদের দায়িত্ব অনেক। সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

পুলিশের ভাবমূর্তি সংকটের কথা উল্লেখ করে কমিশনার বলেন, অতীতের কিছু উচ্চাভিলাষী পুলিশ কর্মকর্তার কারণে পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। আপনাদের কারো বিরুদ্ধে যেন কোনো অভিযোগ আমার কাছে না আসে, সেভাবে দায়িত্ব পালন করতে হবে। কারো বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে চাই না। কিন্তু কোনো অভিযোগ আসলে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।

পুলিশ ও জনগণের সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করবেন তত বেশি তথ্য পাবেন। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার আগে ব্যবস্থা নিতে পারবেন। এছাড়া যথাযথ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলা নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করেন তিনি। মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ওসিদের কাছ থেকে বর্তমান সময়ে পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, সংশ্লিষ্ট যুগ্ম পুলিশ কমিশনাররা, উপ-পুলিশ কমিশনাররাসহ ডিএমপির সব থানার ওসি উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit