রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

রংপুর থেকে উপদেষ্টা ড. ইউনূস!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : অন্তবর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নেই একজনও। এতে ক্ষুব্ধ উত্তরাঞ্চলের মানুষ। এনিয়ে অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে সাধারণ ছাত্র-জনতা। এমন প্রেক্ষাপটে নিজেকে রংপুর থেকে উপদেষ্টা হিসেবে ভাবার কথা বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

জুলাইয়ের অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের সাহসিকতা ও ত্যাগে গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি নিজেকে রংপুরের সন্তান হিসেবে মনে করেন। তিনি বলেন, ‘রংপুর থেকে আমাকে উপদেষ্টা ভাবুন।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আবু সাঈদের পরিবারের সদস্যদের ঢাকার তাজগাঁও অফিসে স্বাগত জানিয়ে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস। এসময় রংপুরের প্রতি তার আন্তরিক ভালোবাসা এবং ওই অঞ্চলের সঙ্গে তার বিশেষ সম্পর্কের কথা তুলে ধরে।

একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদটি আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। সনদটি পরিবারের পক্ষ থেকে গ্রহণ করেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া।

অধ্যাপক ইউনুস আবু সাঈদের মা-বাবার স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়ে তাদের প্রতি সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, অন্তবর্তী সরকারে উত্তরাঞ্চল তথা রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা করার দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন করে আসছে সাধারণ ছাত্র-জনতা।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit