শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

চৌগাায় সন্ত্রাসী কসাই সেলিম আটক অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায়ী সেলিম রেজা (৩৮) ওরফে কসাই সেলিমকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোরে আর্মির বিশেষ টহল টিম অভিযান চালিয়ে তার ডেরা থেকে তাকে আটক করেন। আটক সন্ত্রাসী সেলিম রেজা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামের শামসুল রহমানের ছেলে।থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর পুলেরহাট হতে মেজর সঞ্চয়ননের নেতৃত্বে চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তারা উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের ভাদড়া গ্রামে অভিযান চালিয়ে সন্ত্রাসী সেলিম রেজাকে তার ডেরা আনোয়ার হোসেনের পুকুরপাড় এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার ডেরা থেকে ১টি দেশী পিস্তল, ২ রাউন্ড তাজা বুলেট, ১ টি ম্যাগাজিন, ৬ টি দেশি ধারালো অস্ত্র রাম দা, ২টি মোবাইল ফোন ও ১টি চাকু উদ্ধ¡ার করেন যৌথবাহিনী । পরে তাকে যশোর সদর আর্মি ক্যা¤েপ নিয়ে যান। সে চৌগাছা উপজেলা তালিকাভুক্ত সন্ত্রাসী। পরে চৌগাছা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী সেলিম হঠ্যাতই বেপরোয়া হয়ে ওঠে। চাঁদা আদায়, পুকুর দখল, মোটর সাইকেল ও মোবাইল ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে লিপ্ত তিনি। ভোদড়া গ্রামের আওয়ামী সমার্থিত নিরীহ জনসাধারণের নিকট থেকে প্রায় ১০ লক্ষ টাকা, বিএনপি সমার্থক আজিজুর রহমান কালুর বউয়ের নিকট থেকে ২ লক্ষ টাকা, জামায়াতে ইসলামী সমার্থক রফিকুল নিকট ৩০ হাজার টাকা নগদ চাঁদা নিয়েছেন এই সন্ত্রাসী সেলিম।এছাড়া ভাদড়া গ্রামের আওয়ামী সমার্থকদের পুকুর দখল করে ১০ লক্ষ টাকার মাছ,ধুলিয়ানী ইউনিয়নের পশু ডাক্তার আনোয়ার হোসেনের ১ বিঘা পুকুরের মাছ বিক্রি করে নিয়েছেন তিনি। এছাড়া স্থানীয় এক ব্যাক্তির নিকট থেকে একটি মোটর সাইকেল (পালসার ডাবল ডিস্ক) ও স্যামসং মোবাইল ছিনতাই করেন তিনি।

এছাড়াও ধুলিয়ানী ইউনিয়নের একাধিক মানুষের নিকট থেকে আনুমানিক ১ কোটি টাকার চাঁদা নিয়েছে বলে জানায় একাধিক সূত্র। অতিসম্প্রতি সন্ত্রাসী সেলিম রেজার বিরুদ্ধে জনৈক ব্যক্তি সন্ত্রাসী সেলিমের বিরুদ্ধে চৌগাছাথানায় একটি চাঁদাবাজির লিখিত অভিযোগ করলেও সেলিমের হুমকির মুখে সেই ব্যক্তির জীবন বাঁচাতে সেঅভিযোগ তুলে নিতে বাধ্য হয়।চৌগাছা থানার ওসি পায়েল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যৌথ বাহিনীর অভিযানে সেলিমকে আটক করা হয়েছে। এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

কিউএনবি/অনিমা/২৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit