রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

সাকিব-তামিমদের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ হান্নান সরকারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : মাশরাফী বিন মোর্ত্তজা এরই মধ্যে সাবেক হয়ে গেছেন। মাহমুদউল্লাহ রিয়াদ শুধু ওয়ানডে খেলছেন। সাকিব আল হাসান এবং তামিম ইকবাল আছেন জাতীয় দলের বাইরে। শুধু মুশফিকুর রহিমই টেস্ট ও ওয়ানডেতে নিয়মিত খেলে যাচ্ছেন। আগামী বছর পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স লিগের পরেই হয়ত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় চার তারকার আনুষ্ঠানিক বিদায় হবে। এই পাঁচ তারকার সম্মানে অবসরের পর তাদের জার্সি তুলে রাখার পরামর্শ দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং নির্বাচক হান্নান সরকার।

গতকাল বুধবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে আপলোড করা ৫ মিনিট ৩৫ সেকেন্ডের ভিডিওতে এমন প্রস্তাব দেন হান্নান সরকার। বিসিবির এই নির্বাচক বলেন,  ‘আমার একটা ইচ্ছা যে এমনটা করা যায় কি না। এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে যারা রয়েছেন, বোর্ডের সঙ্গে রয়েছেন, সবাই মিলে চিন্তা করতে পারি, এটা আমার ব্যক্তিগতভাবে নিজের জায়গা থেকে চিন্তা করা। এই পাঁচজনের জার্সি নম্বরটা তাদের অর্জনকে মূল্যায়ন করে আলাদাভাবে রেখে দিতে পারি। এই জার্সি নম্বরগুলো হয়তোবা বাংলাদেশের নতুন কোনো ক্রিকেটারকে না দিয়ে তুলে রেখে দিলাম।’

আন্তর্জাতিক ক্রিকেটে তাদের ট্রফি জিততে না পারার বাস্তবতাকে পাশে সরিয়ে ব্যক্তিগত অর্জনের বিষয়টি বিবেচনায় নিয়েই এমন প্রস্তাব দিয়েছেন হান্নান,  ‘আমরা যদি দেখি মিডিয়া বা সবার মধ্যে একটা হাইপ আপনাদের মাধ্যমে জানা যে ‘পঞ্চপাণ্ডব’। এই পঞ্চপাণ্ডব শব্দটা কিন্তু সামাজিকমাধ্যমে সবার কাছে পরিচিত।

এই পাঁচজনকে উল্লেখ করেই কিন্তু আলোচনাটা এখানে চলে আসে। এই পাঁচজনকে নিয়ে আলোচনা করলে একটা কথাও কিন্তু চলে আসে এবং সেটা হলো এদের অর্জন কী। সেই দিক থেকে চিন্তা করলে আইসিসি ইভেন্ট বা বড় কোনো ট্রফি হয়তো পাইনি। ব্যক্তিগতভাবে সবার অনেক অর্জন রয়েছে। এটা নির্দ্বিধায় স্বীকার করি। (সাকিব) আমাদের বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সবার মধ্যে ছিল। তামিম, রিয়াদ কত রান করেছে, সেগুলো আর নতুন করে বলার কিছু নেই।’

বয়সভিত্তিক ক্রিকেটে কাজ করার অভিজ্ঞতা আছে হান্নান সরকারের। উঠতি এই তরুণরা বড় হয়ে সাকিব, তামিমদের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন দেখেন বলেও জানান এই সাবেক ক্রিকেটার, ‘এই (তরুণ) খেলোয়াড়দের অনেকেই সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-রিয়াদকে দেখে বড় হয়েছে। তাদের আদর্শ হিসেবে চিন্তা করেই বড় হয়েছে।

এই চিন্তা থেকে কখনো হয়তো অনেকের স্বপ্ন জেগেছে, আমি যখন সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার হব, তখন তার (সাকিব) ৭৫ নম্বর জার্সি পরে খেলব। মাশরাফির মতো হলে ২ নম্বর পরে খেলব। তামিম হলে ২৮, মাহমুদউল্লাহ হলে বা আমাদের যে খেলোয়াড়েরা এই পাঁচজনের ব্যাপারে আলাপ-আলোচনা করছি, তাদের আদর্শ মেনেই বড় হয়েছে অথবা তাদের জার্সি নাম্বার গায়ে জড়ানোর স্বপ্ন নিয়ে বড় হয়েছে।’ 

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit