রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

লাইয়ের বিদেশ সফর নিয়ে চীনকে বাড়াবাড়ি না করার আহ্বান তাইওয়ানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীন তাইওয়ানকে তাদের অংশ হিসেবে দাবি করলেও ১৯৪৯ সাল থেকেই স্বাধীনতা চেয়ে আসছে বিচ্ছিন্ন এই প্রদেশ। সেই দাবি এখন সময়ের সঙ্গে আরও বেড়েছে। যে কারণে বিদেশি দেশগুলোর সহায়তা চেয়ে আসছে তাইওয়ান। আর সেই লক্ষ্য অর্জনে শনিবার প্রথমবারের মতো বিদেশ সফরে রওনা হবেন অঞ্চলটির নেতা উইলিয়াম লাই চিং।

পররাষ্ট্রমন্ত্রী লিন চিয়া-লুং আইনপ্রণেতাদের বলেছেন, ‘আমরা বেইজিংকে আহ্বান জানাই দীর্ঘস্থায়ী অনুশীলন (বিদেশ ভ্রমণ করা তাইওয়ানের নেতা) বন্ধ করতে। অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর ভান না করার জন্য। কেননা, সেটি হলে সামরিক মহড়ার মাধ্যমে আন্ত-প্রণালী সম্পর্ক অস্থিতিশীল হওয়ার ঝুঁকি রয়েছে।’

উইলিয়াম লাই সফর শুরু করার সময় হাওয়াই, গুয়ামের মার্কিন অঞ্চল দিয়ে ট্রানজিট করবেন বলে গুঞ্জন রয়েছে। সফরে মার্শাল দ্বীপপুঞ্জ, টুভালু এবং পালাউসহ দ্বীপরাষ্ট্রের তিনটি প্রশান্ত মহাসাগরীয় মিত্র দেশ সফরে যাওয়ার কথা রয়েছে লাইয়ের। যেই সফরটি শেষ হবে ৬ ডিসেম্বর। তবে এই সফর নিয়ে চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে পারে, এমনটা ধরে নিয়ে আগে থেকেই এ অনুরোধ করেছে তাইওয়ান।

এমনটি ভাবনার কারণ, বেইজিং সর্বদা পূর্ববর্তী তাইওয়ানের নেতাদের বিদেশ ভ্রমণে প্রতিক্রিয়া জানিয়েছে। তাছাড়া সম্প্রতি তাইওয়ান প্রণালী জুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। কারণ বেইজিং লাইকে ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ হিসাবে বিবেচনা করে।

আরও কারণ আছে। কেননা, সম্প্রতি জো বাইডেন ক্ষমতা ছাড়ার আগে তাইওয়ানে ১৭টি অস্ত্রের চালান অনুমোদন করেছেন। যার মধ্যে MGM-140 আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (ATACMS) রয়েছে। যেই ক্ষেপণাস্ত্রটির রেঞ্জ ৩০০ কিলোমিটার।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit