রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

আয়ারল্যান্ডের বিপক্ষে রেকর্ড সংগ্রহের পর শক্তি আরও বাড়াল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ চলমান আয়ারল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। রেকর্ড ২৫২ রানের পুঁজির পর ম্যাচ জিতেছে ১৫৪ রানের বড় ব্যবধানে। এমন দাপুটে জয়ের পর এখন বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। আর সেই লক্ষ্যে মাঠে নামার আগে স্কোয়াডে শক্তি আরও বাড়িয়েছে বাংলাদেশ।

সিরিজের শেষ দুই ম্যাচের আগে টপ অর্ডারে ব্যাটিং শক্তি বাড়াতে দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার দিলারা আক্তারকে। প্রায় দুই বছর পর ওয়ানডে দলে ফিরেছেন ২০ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটার। এর আগে প্রথম ম্যাচে প্রথম তিন ব্যাটারই রানের দেখা পেয়েছেন। উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন মুর্শিদা খাতুন ও ফারজানা হক। তবে এজন্য তারা খেলে ফেলেন ১১২ বল।
৩৮ রান করতে মুর্শিদা নেন ৬১ বল আর ক্যারিয়ারের ১১তম ফিফটি করা ফারজানার ব্যাট থেকে আসে ১১০ বলে ৬১ রান। তিন নম্বরে নেমে ফেরার ম্যাচ রাঙিয়ে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেন শারমিন আক্তার। বাংলাদেশ পায় ২৫২ রানের রেকর্ড সংগ্রহ। তবু টপ-অর্ডারে শক্তি আর বাড়াতেই দিলারাকে অপেক্ষমাণ তালিকা থেকে মূল স্কোয়াডে আনা হয়েছে। তার এই সংযোজন টপ অর্ডারে রানের চাকা আরও সচল করবে বলে বিশ্বাস নির্বাচকদের। 

এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে অভিষেক হয় দিলারারা। প্রথম ম্যাচে ১৮ বলে ৮ রান করেন তিনি। ব্যাটিংয়ের সুযোগ পাননি দ্বিতীয়টিতে। ওই সিরিজের পর আর এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পাননি তিনি। ওয়ানডেতে প্রায় দুই বছর পর ফিরলেও টি-টোয়েন্টি দলে প্রায় নিয়মিত খেলছেন দিলারা। এখন পর্যন্ত ১৮ ইনিংসে ৯৬.৭৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২০৮ রান। বাংলাদেশের হয়ে অন্তত দুইশ রান করা ব্যাটারদের মধ্যে দিলারার স্ট্রাইক রেটই সবচেয়ে বেশি।

উল্লেখ্য, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ওয়ানডেতে লড়বে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। একই মাঠে সিরিজের শেষ ম্যাচ সোমবার। বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার, দিলারা আক্তার।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit