রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ক্রাইস্টচার্চে সাকিবের কীর্তিতে ভাগ বসালেন বশির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮৬ Time View

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের উইকেটকে বলা হয় পেস স্বর্গ। সেই স্বর্গে এবার স্বাগতিকদের স্পিন বিষে নীল করলেন ইংল্যান্ডের তরুণ স্পিনার শোয়েব বশির। তার স্পিনে ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে কাবু হয়েছে চার ইংলিশ ব্যাটার। আর তাতেই বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের কীর্তিতে ভাগ বসিয়েছেন এই স্পিনার।

ক্রাইস্টচার্চে স্পিন বোলিংয়ে চার উইকেট শিকারের কীর্তি এতদিন ছিল সাকিবের দখলে। বাংলাদেশের তারকা এই কীর্তি গড়েছিলেন ২০১৭ সালে। সেবার স্বাগতিকদের বিপক্ষে ৫০ রান খরচায় ৪ উইকেট তুলেছিলেন তিনি। সেই তার সঙ্গী এবার বশিরও। এমন দিনে আগে ব্যাট করে নিউজিল্যান্ডের পুঁজি ৮ উইকেটে ৩১৯ রান।

এদিন কিউইদের হয়ে লম্বা সময় পর মাঠে নামেন কেন উইলিয়ামসন। লম্বা সময় পর ফিরলেও তার ব্যাটে ধার কমেনি এতটুকুও। ব্যাট হাতে কিউইদের নেতৃত্ব দিয়েছেন তারকা এই ব্যাটার। এমন দিনেও অবশ্য আক্ষেপে পুড়তে হয়েছে তাকে। সেঞ্চুরি থেকে মাত্র ৭ রান দূরে থামতে হয়েছে তাকে।

যখন মনে হচ্ছিল ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে টানা দ্বিতীয় সেঞ্চুরিটি পেয়ে যাবেন উইলিয়ামসন, তখনই গড়বড়! গাস অ্যাটকিনসনের একটু বাড়তি লাফানো বল ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৯৩ রানে সাজঘরের পথ ধরেন উইলিয়ামসন।

উইলিয়ামসন ১৯৭ বলে ৯৩ রান করে আউট হয়ে যখন ফিরলেন তখন নিউজিল্যান্ডের স্কোর ২২৭/৫। সাবেক অধিনায়কের বিদায়ের পর ক্রাইস্টচার্চে আজ খেলা হয়েছে আরও ২২ ওভার। এরপর আরও তিনটি উইকেট হারায় কিউইরা। তবে শেষ পর্যন্ত উইকেট অক্ষত রেখেছেন গ্লেন ফিলিপস। ৪৪ রানে অপরাজিত থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা নিউজিল্যান্ড শেষ করেছে ৮ উইকেটে ৩১৯ রান তুলে। এদিন কীর্তি হয়েছে আরও। ইতিহাসের ১১তম খেলোয়াড় হিসেবে ১৫০ টেস্ট খেলতে নেমেছেন ইংল্যান্ডের জো রুট। ১১ জনের ৪ জন ইংল্যান্ডের।

 

 

কিউএনবি/আয়শা/২৮ নভেম্বর ২০২৪,/বিকাল ৩০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit