মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

চৌগাছায় বিএনপির সংবর্ধনা ও কর্মীসভা অনুষ্ঠিত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১১১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা বিএনপির নব-নির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে উপজেলার স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির আয়োজনে চৌগাছা উপজেলা বিএনপির নব-নির্বাচিত নেতৃবৃন্দের সংবর্ধনা ও কর্মী সভায় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি মোঃ জহরুল ইসলাম বাবু মেম্বর।প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর চেম্বার অফ কমার্সের সভাপতি, যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য, যশোর-২ (চৌগাছা- ঝিকারগাছা) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মিজানুর রহমান খান, বিশেষ অতিথির বক্তৃতা করেন চৌগাছা উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি এম.এ সালাম, চৌগাছা উপজেলা বিএনপির নব-নির্বাচিত সাধারন স¤পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, চৌগাছা উপজেলা বিএনপির নব-নির্বাচিতসাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাডভোকেট আলীবুদ্দীন খান আলী।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৭ নভেম্বর ২০২৪,/রাত ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit