রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মাটিরাঙ্গায় প্রীতি ফুটবল ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েছে  বগুড়া রক্সি ফুটবল একাডেমী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ফুটবলকে তৃনমুলে ছড়িয়ে দিতে এবং ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে খাগড়াছড়ি ফুটবল একাডেমী ও বগুড়ার রক্সি ফুটবল একাডেমীর প্রমিলা ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচে খাগড়াছড়ি ফুটবল একাডেমীকে  ৩-২ গোলে হারিয়ে জয় পেয়েছে বগুড়ার রক্সি ফুটবল একাডেমী। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গার দুর্গম গোমতি বিকে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকতায় ‘সমতল থেকে পাহাড়ে, সম্প্রীতির বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে এমএস কর্পোরেশনের সৌজন্যে গোমতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করে। প্রথমার্ধের তিন মিনিটে ১-০ গোলে লিড পায় বগুড়া রক্সি ফুটবল একাডেমী। কয়েক মিনিটের ব্যাবধানে ওই গোল শোধ করে খেলায় সমতা আনে খাগড়াছড়ি ফুটবল একাডেমী। 
২২ মিনিটের মাথায় দুর্দান্ত গোলে ২-১ গোলে ব্যবধান বাড়ায় খাগড়াছড়ি মেয়েরা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই খেলায় ২-২ গোলে আবারো সমতা তৈরী করে বগুড়া রক্সি ফুটবল একাডেমী। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিট গড়াতেই আবারো খাগড়াছড়ি জালে বল পাঠিয়ে ৩-২ গোলে লিড নেয় বগুড়া রক্সি ফুটবল একাডেমী। কিন্তু শেষ পর্যন্ত হারের ব্যবধান কমিয়েই খুশি থাকতে হয় স্বাগতিক খাগড়াছড়ি ফুটবল একাডেমীর প্রমিলাদের। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রাইজমানি তুলে দেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীর চন্দ্র চাকমা ও খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার এিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.শহিদুল ইসলাম সুমন,  খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অন রশীদ উপস্থিত ছিলেন। 
অন্যান্যের মাঝে জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারন সম্পাদক শাহেনা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সাধারন সম্পাদক বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল,পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহিম পাটোয়ারী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক মো.জয়নাল আবেদীন সরকার,  এবং বগুড়ার রক্সি ফুটবল একাডেমীর হেড কোচ ও সেনাবাহিনীর সাবেক খেলোয়াড়  মো. আনোয়ার হোসেন ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিদ্বন্ধিতাপুর্ণ এ টুর্নামেন্ট পরিচালনা করেন স্মৃতি রানী দাশ। সহকারী হিসেবে তাকে সহযোগিতা করেন এলিপ্রু মারমা ও নুসরাত। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ক্রীড়া ক্ষেত্রে পাহাড়ের নারীদের সম্পৃক্ত করতেই আমাদের এ প্রচেষ্ঠা। এ টুর্নামেন্টের মাধ্যমে শুধুমাত্র নারীরাই ফুটবল খেলায় আগ্রহী হবেনা, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সূচিত হবে। 

 

 

কিউএনবি/আয়শা/২৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit