সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

বঙ্গবন্ধু রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলবে আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

ডেস্ক নিউজ : যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতু বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে আজ মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেন চলবে।

সোমবার বিকালে পরীক্ষামূলক ট্রেন চলার বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান।

এর আগে সোমবার বিকালে পরীক্ষামূলক ট্রেন চলাচল নিশ্চিত করতে সেতুর দুই প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে দুটি ট্রেন চালানো হয়। এর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রকল্প পরিচালক জানান, মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেল চলবে ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে। তবে এই সেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু করবে ডিসেম্বরে। রেলওয়ে জানুয়ারি মাস থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চালাতে পারবে এমনটাই আশা করছেন তিনি।

তিনি আরও জানান, সেতুটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে ডিসেম্বরে। তবে আজ মঙ্গলবার দুপুরের দিকে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হবে।

কিউএনবি/অনিনমা/২৫ নভেম্বর ২০২৪,/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit