শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

আজকে কি কোথাও কর্মসূচি আন্দোলন বিক্ষোভ নেই: শাওন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : ঢাকা মহানগরীতে প্রতিদিন কোথাও না কোথাও আন্দোলন চলছে। ঢাকা নগরী যেন আন্দোলনে রূপ নিয়েছে। বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা। আর তার ভোগান্তির স্বীকার সাধারণ মানুষ। 

সোমবার (২৫ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে ব্যাটারিচালিত রিকাশচালকরা। ফলে ঢাকা শহরে যানজটের সৃষ্টি হয়েছে।  এরই মধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি) অভিমুখে লাঠি হাতে লংমার্চে করছেন কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। মুখোমুখি অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ফলে ঢাকা-সিলেট মহাসড়কেও যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। 

এমতাবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ঠাট্টা’ করে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢালিউড অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। দুপুরে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে অভিনেত্রী লিখেছেন— আজকে কি কোথাও কর্মসূচি, আন্দোলন, বিক্ষোভ নেই? ফেসবুকে কোনো সাড়াশব্দ পাচ্ছি না? শাওন বলেন, ট্রাফিক আপডেট ‘ঢাকার চাকা’র মতো আন্দোলন আপডেটের একটি অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি।

অভিনেত্রীর সেই পোস্টে এক নেটিজেন বলেছেন—আজকের দিনের প্রথম ভাগের আপডেট- ১. মাহবুবুর রহমান কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট। ২. আগারগাঁওয়ে অটোরিকশা (বাংলার টেসলা) পাইলটরা দখল নিয়ে বন্ধ করে দিয়েছে ইউনাইটেড স্টেট অব মিরপুর সড়ক। ৩. বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক আবার নিজেদের দখলে নিয়েছেন শ্রমিকরা। নেটিজেনের সেই মন্তব্যের জবাবে খানিকটা মজা করে শাওন লিখেছেন— যাক বাবা মনটা শান্ত হলো! আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় ‘কি যেন নাই!’ 

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit