রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

আইপিএলে দল পাননি মোস্তাফিজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দল পাননি মোস্তাফিজুর রহমান। নিলামে তার নাম ডাকা হলেও হলেও কোনো ফ্র্যাঞ্চাইজিই সাড়া দেয়নি। গত আসরে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে চেন্নাইয়ে নাম লিখিয়েছিলেন বাঁহাতি এই পেসার। পুরো মৌসুম খেলতে না পারলেও খুব একটা খারাপ করেননি তিনি।

৯ ম্যাচ খেলে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ উইকেট নেন মোস্তাফিজ। তবে নতুন আসরের জন্য তাকে ধরে রাখেনি চেন্নাই। এবার মেগা নিলামে নিজের ভিত্তিমূল্য ২ কোটি রুপি রাখেন তিনি। কিন্তু এবার কোনো দলই আগ্রহ প্রকাশ করল না তার প্রতি।

২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করার গুরুত্বপূর্ণ অবদান রাখেন মোস্তাফিজুর। সে বছর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন বাঁহাতি এই পেসার। কিন্তু এরপর আইপিএলে নিজের ক্যারিয়ার খুব একটা সমৃদ্ধ করতে পারেননি তিনি।

মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেললেও একাদশে ছিলেন না নিয়মিত। যদিও গত আসরে আলোড়ন তুলেছিলেন বটে। চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামের সঙ্গে তার বোলিংয়ের ধরন ছিল বেশ মানানসই। কিন্তু এবার চেন্নাইও মুখ ফিরিয়ে নিয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/রাত ৮:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit