রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

‌‘নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দুই, তিন বা পাঁচ বছরে বাস্তবায়ন করতে পারবো না’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

ডেস্ক নিউজ : যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সকলের অংশগ্রহণে ফ্যাসিবাদকে দূর করার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পাচ্ছি। কিন্তু এই স্বপ্ন, এই সরকার আমরা দুই বছর, তিন বছর কিংবা পাঁচ বছরে বাস্তবায়ন করতে পারবো না। এই স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রতিটি সেক্টরে নিয়োজিত করার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে।

সোমবার দুপুরে জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ এবং পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাস ও অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। পরে ২০ কোটি টাকা ব্যয়ে কলেজের নবনির্মিত ছাত্রাবাস ও এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে অডিটরিয়াম উদ্বোধন করেন উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, পড়াশোনাসহ আত্মিক উন্নয়নের মধ্য দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। তরুণ প্রজন্ম যেন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নেতৃত্ব দিতে পারে, সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ- পরিচালক ইকবাল-বিন-মতিন, কলেজের শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit