রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ইসরাইলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৬ অক্টোবর ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক তিন দফায় হামলা চালিয়েছিল ইসরাইলি যুদ্ধবিমান। মার্কিন নির্বাচনের আগেই ইসরাইলের এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছিল ইরান। তবে তা হয়নি। 

লারিজানি তার সাম্প্রতিক সিরিয়া ও লেবানন সফরের দিকে ইঙ্গিত করে বলেন, আমার সাম্প্রতিক সফরে হিজবুল্লাহ কমান্ডারদের মধ্যে যে উচ্চ মনোবল দেখেছি তা অভাবনীয়। নেতানিয়াহু দাবি করেছেন যে হিজবুল্লাহর সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি তাকে জিজ্ঞাসা করতে চাই, হিজবুল্লাহর তাদের সামরিক সরঞ্জাম কী তাহলে মঙ্গলগ্রহ থেকে নামিয়ে এনেছে?

তিনি আরো বলেন, আমি লেবাননে কাউকে হিজবুল্লাহকে রাজনৈতিক সমীকরণ থেকে সরানোর বিষয়ে কথা বলতে শুনিনি; লেবাননে রাজনীতিতে প্রতিরোধ একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। লারিজানি জোর দিয়ে বলেন, ইসরাইলি সৈন্যরা দক্ষিণ লেবাননে অগ্রসর হয়নি কারণ তারা হিজবুল্লাহর কঠোর প্রতিরোধের সম্মুখীন হয়েছে।

গত ১ অক্টোবর ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান।  হামাসের প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ও নিজেদের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক কমান্ডারের হত্যাকাণ্ডের জবাবে ইসরাইলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল তেহরান। 

তবে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করে ইসরাইল। এ হামলার জবাবে ২৬ অক্টোবর ভোরে ইরানের রাজধানী তেহরানসহ তিনটি প্রদেশে তিন দফায় বিমান হামলা চালায় ইসরাইল।এছাড়া চলতি বছরের এপ্রিলে উভয় দেশের মধ্যে প্রথমবারের মতো সরাসরি পাল্টাপাল্টি হামলা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit