রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

মেগা নিলামে অবিক্রীত তিন কিউই তারকা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : সোমবার (২৫ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় দ্বিতীয় দিনের মতো চলছে আইপিএলের ১৮তম আসরের মেগা নিলাম। এদিন সবাইকে অবাক করে দিয়ে অবিক্রীত থেকেছেন তিন কিউই তারকা উইলিয়ামসন, ফিলিপস ও মিচেল। তিন জনেরই ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

অথচ গত মৌসুমেও মিচেলকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো কতই না কাড়াকাড়ি করেছিল। শেষ পর্যন্ত ১৪ কোটি রুপি খরচে তাকে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। আসরে পারফরম্যান্সও খারাপ ছিল না এ অলরাউন্ডারের। ২৮.৯১ গড় ও ১৪২.৬০ স্ট্রাইকরেটে ১৩ ম্যাচে করেছিলেন ৩১৮ রান। বল হাতে অবশ্য খুব একটা সুযোগ পাননি। যে ৬ ওভার করেছেন তাতে বেশ খরুচেই ছিলেন। ১১.৬৭ ইকোনমিতে নিয়েছিলেন ১ উইকেট।
 
এদিকে গত কয়েক আসরে আইপিএলের নিয়মিত মুখ উইলিয়ামসনকে নিয়েও এবার আগ্রহ দেখায়নি কেউ। তাকে দলে ভেড়ানোর জন্য ২০২২ মৌসুমে ১৪ কোটি রুপিও খরচ করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। গত দুই মৌসুম তিনি খেলেছেন গুজরাট টাইটান্সের হয়ে। ২০১৫ সালের অভিষেক আসর থেকে এখন পর্যন্ত নিজের আইপিএল ক্যারিয়ারে ৭৯ ম্যাচ খেলে ১৮ ফিফটির কল্যাণে ২১২৮ রান করেছেন তিনি। সর্বোচ্চ স্কোর ৮৯ রানের।
 
অন্যদিকে উপেক্ষিত থেকেছেন হার্ডহিটার ব্যাটার গ্লেন ফিলিপসও। মারকুটে ব্যাটিংয়ের সঙ্গে স্পিন বোলিংয়েও বেশ কার্যকরী তিনি। ২০২৩ মৌসুমেও ১৭৭.২৭ স্ট্রাইকরেটে ব্যাট করেছিলেন তিনি। যদিও হায়দরাবাদের হয়ে ৫ ম্যাচের বেশি সুযোগ পাননি।
 
কিউইদের মধ্যে এবারের মেগা নিলামে এখন পর্যন্ত দল পেয়েছেন ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র, ডেভন কনওয়ে ও লকি ফার্গুসন। ২ কোটি ভিত্তিমূল্যের বোল্টকে  ১২ কোটি ৫০ লাখ রুপির বিনিময়ে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কনওয়েকে ৬ কোটি ২৫ লাখ রুপি আর রাচিনকে ৪ কোটি রুপি খরচে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। আর ২ কোটি ভিত্তিমূল্যেই ফার্গুসনকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস।

 

 

কিউএনবি/আয়শা/২৫ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit