বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদল নেতা খোরশেদ আলম সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ঢাবির শামসুন্নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ ভবন পরিদর্শনে ৩৩ নারী শিক্ষার্থী রাঙামাটিতে বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার ছাত্রলীগের ধর্মঘট প্রতিহতে আশুলিয়ায় শ্রমিক দলের মহড়া মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে গেল আরও ৪৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল ইউরোপ খুবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, নতুন সূচি প্রকাশ গফকে হারিয়ে সেমিফাইনালে নসকোভা ঘুরতে বের হয়ে ট্রাকের চাপায় ছাত্রদল নেতা নিহত, বান্ধবী আহত

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা ও মতবিনিময়

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১২২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যােগে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন বজায় রাখার লক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ নভেম্বর ) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্নেল মো. কামরুল হাসান পিএসসি।খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের  সদস্য প্রশান্ত কুমার এিপুরা   পার্বত্য জেলা পরিষদের  পক্ষথেকে পার্বত্য জেলা পরিষদের সদস্যদের সাথে নিয়ে  মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃকর্নেল মো.কামরুল হাসান পিএসসি কে উওরী দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন পিএসসি, গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক মো.আনোয়ার হোসেন সরকার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার এিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.শহিদুল ইসলাম সুমন, পার্বত্য জেলা পরিষদের সদস্য  অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মো.তফিকুল ইসলাম তৌফিক, গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মো:এনামুল হক চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য  কমপ্রেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.মিল্টন এিপুরা ,
মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মো.আতাউর রহমান দিপু, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আলম,পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা উপজেলা নাগরিক নিরাপত্তা কমিটির সভাপতি নুর আলম,মাটিরাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো.হারুন,  মাটিরাঙ্গা উপজেলা জামায়েত ইসলামীর,  মাটিরাঙ্গা উপজেলার টিম সদস্য মো.আব্দুল রহিম,মাটিরাঙ্গা  উপজেলা হেফাজত ইসলামীর সভাপতি মো:আখতারুজ্জামান ফারুকী বক্তব্য রাখেন।মতবিনিময় সভায় জনপ্রতিনিধি, হেডম্যান  গণমাধ্যমকর্মী ও সামরিক -বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে সভার শুরুর দিকে আনুষ্ঠানিক ভাবে নবগঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্যদের স্বাগত জানান জোন কমান্ডার লেঃ কর্নেল কামরুল হাসান পিএসসি।সভাপতি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন,পার্বত্যাঞ্চলে শান্তি, সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গা জোন আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করনে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, এলাকায় কোন ধরনের সন্ত্রাসী চাঁদাবাজী কর্মকান্ড চলবেনা। জোনের আওতায় কোন ধরনের চাঁদাবাজী সন্ত্রাসী কর্মকান্ড হলে জোনকে তথ্যদিয়ে সহযোগিতা করার জন্য  সকলের প্রতি   আহ্বান জানান  মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃকর্নেল মো.কামরুল হাসান পিএসসি।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit