রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

ট্রান্সজেন্ডারদের সামরিক বাহিনী থেকে বহিষ্কার করবেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী থেকে ট্রান্সজেন্ডার সদস্যদের বহিষ্কার করবেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প একটি নির্বাহী আদেশ ব্যবহার করে এই পদক্ষেপ গ্রহণ করবেন এবং তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই এটি কার্যকর হতে পারে।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প তার প্রথম মেয়াদে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের মার্কিন সশস্ত্র বাহিনীতে যোগদানে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে যেসব ব্যক্তি এরই মধ্যে সামরিক বাহিনীর পদে ছিলেন তাদের চাকরি বজায় রাখার অনুমতি দেওয়া হয়েছিল। জো বাইডেনের সময়ে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

প্রতিবেদনে উল্লিখিত প্রস্তাব অনুসারে, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের সামরিক বাহিনীতে যোগদানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। মার্কিন সশস্ত্র বাহিনী যখন নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণে হিমশিম খাচ্ছে এ রকম এক সময়ে এল হাজার হাজার সামরিক কর্মীকে বরখাস্ত করার খবর।

ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। হেগসেথ এর আগে ‘দুর্বল’ এবং ‘নারীসুলভ’ সামরিক নেতৃত্বের সমালোচনা করেছেন।

ট্রাম্পের পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই মানুষদের এমন এক সময়ে বাহিনী থেকে সরিয়ে দেওয়া হবে যখন সামরিক বাহিনী যথেষ্ট লোক নিয়োগ করতে পারছে না। শুধুমাত্র মেরিন কর্পস তাদের নিয়োগের লক্ষ্য পূরণ করছে এবং যাদের উপর প্রভাব পড়বে তাদের মধ্যে কয়েকজন বেশ উঁচু পদে রয়েছেন।

কিছু সামরিক দাতব্য সংস্থা রবিবার রাতে এই প্রস্তাবের সমালোচনা করেছে। এলজিবিটিকিউ প্লাস সামরিক কর্মীদের পক্ষে প্রচারণা চালানো সংস্থা মডার্ন মিলিটারি অ্যাসোসিয়েশন অব আমেরিকার নির্বাহী পরিচালক র‍্যাচেল ব্রানামান বলেন, ট্রাম্প প্রশাসনের প্রথম দিন থেকেই যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয়, তবে এটি সামরিক প্রস্তুতিতে বাধা দেবে এবং আরও বড় নিয়োগ ও নিরাপত্তার সংকট তৈরি করবে। এছাড়া এটি প্রতিপক্ষের কাছে আমেরিকার দুর্বলতার ইঙ্গিত দেবে।

তিনি আরও বলেন, সামরিক বাহিনীতে নিয়োগ যখন লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ হাজার কম তখন ১৫ হাজারের বেশি সামরিক কর্মীকে হঠাৎ করে বরখাস্ত করা যুদ্ধের ইউনিটগুলোতে প্রশাসনিক বোঝা বাড়াবে, ইউনিটের সংহতি ক্ষতিগ্রস্ত হবে এবং গুরুত্বপূর্ণ দক্ষতার ঘাটতি বাড়াবে। এতে উল্লেখযোগ্য আর্থিক ব্যয় হবে। পাশাপাশি অভিজ্ঞতা ও নেতৃত্বের ক্ষতি হবে যা পূরণ করতে প্রায় ২০ বছর এবং বিলিয়ন ডলার সময় লাগতে পারে। সূত্র: দ্য টাইমস

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit