শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগ  নোয়াখালীতে ১১৩ কেজির শাপলাপাতা মাছ জব্দ, অতঃপর নরসিংদীতে ইউনিয়ন পরিষদে সেবাপ্রার্থীদের হয়রানির অভিযোগ  নওগাঁয় স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাতে হত্যার পর গলায় ছুরি চালিয়ে স্বামীর আত্মহত্যা  চুক্তিতে পৌঁছাতে জেলেনস্কিকে এগোতে হবে, পুতিন প্রস্তুত: ট্রাম্প ঈদযাত্রায় ১৬ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে টানা ৩ দিন বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর ইরানে হামলা: কেন? কার লাভ কার ক্ষতি! দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, নতুন অস্ত্র আসছে : রেভল্যুশনারি গার্ড স্থল আক্রমণ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘অযথা কথা’ বললেন ট্রাম্প

বিগ ব্যাশ খেলার অনুমতি পেলেন রিশাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরে তাসমান পাড়ের দেশ অস্ট্রেলিয়া থেকে ভেসে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সুখবর এসেছিল। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে ডাক পেয়েছেন রিশাদ হোসেন। এই লেগ স্পিনারকে দলে নিয়েছে হোবার্ট হ্যারিকেন্স। তবে দলে ডাক পাওয়ার পর থেকেই শঙ্কা ছিল রিশাদের খেলা নিয়ে। কেননা জাতীয় দলের ঠাসা ব্যস্ত সূচি এবং পরবর্তীতে বিপিএল আসর।

তবে সুখবর মিলেছে রিশাদের। আগামী ২১ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত হোবার্টে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিপিএলে রিশাদের দল ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘রিশাদকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ২৯ ডিসেম্বর সে বরিশাল দলে যোগ দিবে। আশা করি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবে সে।’

বিগ ব্যাশ টুর্নামেন্টটি চলবে আগামী ১৫ ডিসেম্বর থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত। শুধু দু’টি ম্যাচ খেলার সুযোগ থাকছে রিশাদের সামনে। ২১ ও ২৭ ডিসেম্বর।
 

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৪,/দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit