রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

৪ দিনের সফরে বাংলাদেশে আইসিসির প্রধান কৌঁসুলি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : চার দিনের সফরে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান। 

সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান তিনি। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে বর্তমানে কক্সবাজারের পথে রয়েছেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্তের কাজে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রধান কৌঁসুলি। 

২৫-২৮ নভেম্বর বাংলাদেশ সফরে থাকবেন করিম এ এ খান। কক্সবাজারে গিয়ে তিনি রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধের তদন্তের কাজে অভিযুক্তদের সঙ্গে বসবেন, কথা বলবেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন।

জানা গেছে, কক্সবাজারের আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৬ নভেম্বর ঢাকায় ফিরবেন করিম। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এদিকে, গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র তৌফিক হাসান জানান, আইসিসির অফিস অব দ্য প্রসিকিউটরের প্রস্তাবিত ‘উইট‌নেম প্রো‌টেকশন প্রটোকল’ চূড়ান্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়/সংস্থার মতামত গ্রহণ করা হয়েছে।

রোম সনদ অনুযায়ী, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্ত শেষে আইসিসি অভিযুক্তদের বিচারের জন্য আদালতে হাজির করে।

রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশ বাংলাদেশ। মানবতাবিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে একটি সমঝোতা সই করেছে আন্তর্জাতিক এই আদালত। তবে, রোম সনদে সই করেনি মিয়ানমার।

প্রসঙ্গত, সবশেষ গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম।

কিউএনবি/অনিমা/২৫ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit