শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম

পাইরেসির কবলে অনন্য-শাকিবের ‘দরদ’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

বিনোদন ডেস্ক : শাকিবের ‘দরদ’ সিনেমা পাইরেসির শিকার হয়েছে। গত শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি। সেসময় বাংলাদেশের বাইরে আরও ২০টি দেশে একযোগে মুক্তি পায় এই সিনেমা। প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে সিনোমটি ভালো ব্যবসা করলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতেই পাইরেসির শিকার হলো ছবিটি।

 
পাইরেসির খবর ছড়িয়ে পড়ে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায়। অন্তর্জালে খবর ভেসে বেড়ায় ইউটিউবে দেখা যাচ্ছে শাকিবের এই ছবিটি। ধারণা করা হচ্ছে, কোনো প্রেক্ষাগৃহ থেকেই সিনেমাটি মোবাইলে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেয়া হয়েছে।

এর আগে বহুবার পাইরেসি নিয়ে দর্শকদের সতর্ক করেও নিজের সিনেমার পাইরেসি বন্ধ করতে পারলেন না শাকিব খান। 
এ বিষয়ে পরিচালক অনন্য মামুনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলেছে বলিউডের সোনালের।
সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:৫৮

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit