রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

মন্দিরা অভিনীত নীলচক্র’র আন্তর্জাতিক প্রিমিয়ার যুক্তরাষ্ট্রে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। অভিষেক করা সিনেমা দিয়ে জয় করে নিয়েছেন দর্শকদের ভালোবাসা। পেয়েছেন প্রশংসা। দেশের সীমানা পেরিয়ে ‘কাজলরেখা’ মুক্তি পেয়েছে বিদেশেও।

তবে এবার মুক্তির অপেক্ষায় আছে মন্দিরার দ্বিতীয় সিনেমা ‘নীলচক্র’। এতে তিনি আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন। পরিচালনা করেছেন মিঠু খান। এবার এ সিনেমাটি নিয়ে নতুন খবর দিলেন নায়িকা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে সিনেমাটির প্রিমিয়ার হয়। লাস ভেগাসের আমেরিকান ফিল্ম মার্কেটে সিনেমার প্রিমিয়ারে এ সিনেমাসংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। 

এ প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘সিনেমাটির মুক্তির জন্য আমিও অপেক্ষায় আছি। প্রথম সিনেমা দিয়ে সবার বাহবা পেয়েছি। আশাকরি এটিও সবার পছন্দ হবে। এরই মধ্যে আন্তর্জাতিক প্রিমিয়ারে সবাই সিনেমাটির প্রশংসা করেছে। তাতে প্রত্যাশা আরও বেড়ে গেছে।’

প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমের নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সে সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’।

 

 

কিউএনবি/আয়শা/২৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit