বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে “মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১০৯ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে  “মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকালের দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে  মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে  খাগড়াছড়ি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কে এম দিদারুল আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক,কে,এম দিদারুল আলম বলেন,খেলাধুলার মাধ্যমে ছেলেমেয়েরা যেন মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকে,সেজন্য জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই মাদকবিরোধী প্রশাসন একাদশ-কে ১-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন খাগড়াছড়ি পৌরসভা একাদশ।এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ও পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন,খেলাধুলা শুধু নিজেকে সুস্থ আর মনোবল চাঙ্গা রাখেনা, সম্প্রীতির বন্ধনকেও সুদৃঢ় করে। ক্রীড়া প্রতিযোগীতার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হবে। 

কিউএনবি/অনিমা/২২ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit