বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল কলেজ ক্যাম্পাস থেকে রওনা হন।

১৪ সদস্যের শিক্ষার্থীদের এ দলে রয়েছেন-মাহমুদ হাসান মুক্তার, মোশাররফ রাব্বি, নেয়েক নূর মোহাম্মদ, আব্দুল হামিদ নূরুদ্দিন জিসান, মতিউর রহমান জয়, জাহাঙ্গীর সানি মেহেদী হাসান মাল, আমিনুল ইসলাম, মোহাম্মদ বেল্লাল, আল নোমান নীরব, হাবিবুল্লাহ রনি, তোয়াহা ও কাউসার।

এদিকে মঙ্গলবার সকাল থেকে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ‘কলেজ ক্লোজডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তারা কলেজ ক্যাম্পাসের অভ্যন্তরে অবস্থান করছেন। কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে ক্যাম্পাসের বাইরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

সকাল থেকেই সরকারি তিতুমীর কলেজের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে কয়েকশ পুলিশ সদস্য সতর্ক অবস্থানে রয়েছেন। ক্যাম্পাসের মূল ফটকের সামনের রাস্তার উল্টোদিকে একটি জলকামানও দেখা যায়।

এ বিষয়ে ডিএমপি উপ-পুলিশ কমিশনার (ডিসি) অতিরিক্ত দায়িত্ব (ক্রাইম) এ এফ এম তারিক হোসেন খান বলেন, আমরা সতর্ক অবস্থায় আছি। আমরা চাচ্ছি শিক্ষার্থীরা ক্যাম্পাের ভেতরে থাকুক। কোন ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিপত্তি না ঘটে।

এর আগে সোমবার (১৮ নভেম্বর) দুই দফা সড়ক অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সকালে প্রথম দফায় মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ সময় একটি ট্রেন অবরোধ উপেক্ষা করে চলে গেলে, তারা সেটিতে পাথর নিক্ষেপ করেন। এতে শিশুসহ বেশ কয়েকজন আহত হন এবং ট্রেনের কয়েকটি জানালা ভেঙে যায়। এরপর প্রায় পাঁচ ঘণ্টা তারা সড়ক ও রেলপথ অবরোধ করে রাখেন। এ সময় সারাদেশের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

পরে শিক্ষার্থী প্রতিনিধিরা আলোচনার জন্য মন্ত্রণালয়ে গেলে বিকাল ৪টার সময় তারা অবরোধ তুলে নেন। কিন্তু মন্ত্রণালয়ের আলোচনায় সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরে কমিশন গঠনের সিদ্ধান্ত প্রকাশ না করায় ফের আড়াই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা সড়ক অবরোধ করেন। তবে এবার সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ৯টার দিকে অবরোধ তুলে নেন তারা।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit