মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে সাংবাদিক কাজল এর ২য় মৃত্যুবার্ষিকী পালিত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাহাদাত হোসেন কাজল এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এ উপলক্ষে প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার এর সঞ্চালনায় প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল এর সভাপতিত্বে মরহুমের স্মৃতিচারণ করেন, ওসি দুর্গাপুর থানা বাচ্চু মিয়া, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয়, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, মরহুমের ছেলে সাংবাদিক আবিদ হাসান বাপ্পি সহ প্রেসক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাংবাদিক হাফেজ মাওলানা মো. সাইদুল ইসলাম।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit