সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ঝড়ে গেল ৪ প্রাণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের মধুপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোরে মধুপুর পৌর শহরের মালাউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর ইসলামপুর উপজেলরা মোহাম্মদপুর গ্রামের আক্তার আলীর ছেলে রবিউল ইসলাম (২৮), ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল শেখের ছেলে শাহজাহান (৪২), মহনগীরি গ্রামের হেকমত আলীর ছেলে সুজন (২৫) ও ইসলামপুর উপজেলার মহলগিরি গ্রামের কাশেম আলীর ছেলে আমজাদ (২৮)।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীর জানান, আজ ভোরের দিকে একটি পিকআপ ঢাকার দিক থেকে মধুপুরের দিকে আসতেছিল এমন সময় ধনবাড়ী থেকে ছেড়ে আসা বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিলো। মালাউড়ি প্রাইমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে দুই গাড়ীর মুখোমখি সংর্ঘষ হয়।

এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা ৪ জনের মধ্যে দুই জন মারা যাযব। হাসপাতালে মারা যাব আরও দুইজন।

খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতরা সকলেই জামালপুরের ইসলামপুর উপজেলার বাসিন্ধা গ্রামের বাসিন্দা। বিনিময় বাসটি আটক করে থানা আনা হয়েছে। দুর্ঘটনার পর সড়কটি দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/১৯ নভেম্বর ২০২৪,/সকাল ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit