বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক না ফেরার দেশে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : মুক্তিযুদ্ধকালীন স্বাধীন বাংলা ফুটবল দল ও স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাকারিয়া পিন্টুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত জাকারিয়া পিন্টুকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আরও কিছু গুরুতর শারীরিক সমস্যা ধরা পড়ায় সেখানে তাঁকে সিসিইউতে রাখা হয়। আজ সোমবার সকালে (১৮ নভেম্বর) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, সোমবার ১২টার কিছু আগে ইবনে সিনা হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হার্ট, কিডনি ও লিভারের সমস্যা নিয়ে বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন পিন্টু। রোববার তার অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। সেখানেই বিদায় নিলেন মুক্তি সংগ্রামের নায়কদের একজন।

পিন্টু ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে অধিনায়কত্ব করেন। দলটি মুক্তিযুদ্ধে আহত ও শরণার্থীদের সহায়তায় তহবিল সংগ্রহ এবং মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন আদায়ে ভারতে বেশ কয়েকটি ফুটবল ম্যাচ খেলে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ ফুটবল দলেরও প্রথম অধিনায়ক ছিলেন পিন্টু। বাংলাদেশ ফুটবল দলের আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় ১৯৭৩ সালে। মালয়েশিয়ায় মারদেকা কাপে সেই দলের অধিনায়ক ছিলেন ডিফেন্ডার জাকারিয়া পিন্টু।

পিন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাফুফে। শোক বার্তায় তারা বলেছে, ‘বাফুফে জাকারিয়া পিন্টুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পিন্টু ছিলেন গর্বিত মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং ফুটবলে তার অবদান অনস্বীকার্য। ’

১৯৪৩ সালে অবিভক্ত ভারতবর্ষের নওগাঁয় জন্ম পিন্টুর। রক্ষণভাগের এই ফুটবলার বাংলাদেশ সরকার থেকে ১৯৯৫ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন।

কিউএনবি/অনিমা/১৮ নভেম্বর ২০২৪,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit