শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম

ধানুশের বিরুদ্ধে নয়নতারার তিন পৃষ্ঠার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০০ Time View

বিনোদন ডেস্ক : ধানুশ ও নয়নতারা—দুজনই দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা। একসঙ্গে কাজও করেছেন তারা। দুই সুপার স্টারের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। ধানুশের উদ্দেশে ইনস্টাগ্রামে আজ তিন পৃষ্ঠার একটি খোলা চিঠি লিখেছেন নয়নতারা। তাতে ধানুশের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন এই অভিনেত্রী।

তাদের এ দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে একটি তথ্যচিত্র। নয়নতারার জন্মদিন উপলক্ষে ১৮ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’। অভিনেত্রীর অভিযোগ, এ তথ্যচিত্রে ব্যবহারের জন্য ধানুশ প্রযোজিত একটি সিনেমার ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করার ইচ্ছা ছিল। অনুমতি চেয়েছিলেন তার কাছে। দুই বছর ধরে বারবার অনুরোধ করার পরও নাকি রাজি হননি ধানুশ। উল্টো নয়নতারাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।

নয়নতারার খোলা চিঠি থেকে জানা গেছে, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘নানুম রাউডি ধান’ সিনেমায় অভিনয় করেছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি। সিনেমাটি প্রযোজনা করেছিলেন ধানুশ। নয়নতারার তথ্যচিত্রে এই সিনেমার কিছু ফুটেজ ও গানের অংশবিশেষ ব্যবহার করতে চেয়েছিলেন অভিনেত্রী। তবে এসব ক্ষেত্রে কপিরাইটের বিষয় থাকে। তাই সিনেমাটির প্রযোজক হিসেবে ধানুশের কাছে বারবার অভিনেত্রী অনুরোধ জানান অনুমতি দেওয়ার জন্য। তবে সেই অনুরোধে কর্ণপাত করেননি ধানুশ।

এই সিনেমার তিন সেকেন্ডের একটি বিহাইন্ড দ্য সিন ব্যবহার করা হয় তথ্যচিত্রটির ট্রেলারে। তাতেই ক্ষিপ্ত হয়েছেন ধানুশ। আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন নয়নতারার কাছে। ধানুশের এমন ব্যবহারে কষ্ট পেয়েছেন অভিনেত্রী। অভিযোগ করেছেন, প্রতিহিংসাপরায়ণ হয়েই নাকি এমনটি করেছেন ধানুশ। অনুমতি না পাওয়ায় নানুম রাউডি ধান সিনেমার অংশবিশেষ বাদ দিয়েই মুক্তি দেওয়া হচ্ছে তথ্যচিত্রটি।

ধানুশকে প্রতিহিংসা বাদ দিয়ে অন্যের আনন্দে আনন্দিত হওয়ার এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন নয়নতারা। তাকে তথ্যচিত্রটি দেখারও আমন্ত্রণ জানিয়েছেন অভিনেত্রী। তাতে ধানুশের মত বদলাবে বলেই নয়নতারার বিশ্বাস। তবে বিষয়টি নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ধানুশ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit