রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

জনির অবিশ্বাস্য গোলে সমতায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৬ Time View

স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এখন পর্যন্ত খেলা ৭ ম্যাচের ৬টিতেই হারের মুখ দেখেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এবার ফিফা প্রীতি উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় লাল-সবুজের প্রতিনিধিরা। মালদ্বীপের হয়ে আলি ফাসির ও বাংলাদেশের হয়ে মজিবুর রহমান জনি গোল করেছেন। 

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে ডানপ্রান্ত দিয়ে রাকিব ক্রস করলেও তা নিয়ন্ত্রণে নিতে পারেননি ফাহিম। পঞ্চম মিনিটে ডি-বক্সের ভেতর ফয়সালের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি রাকিব। ১৪তম মিনিটে প্রথমবারের মতো সংঘবদ্ধ আক্রমণ করে মালদ্বীপ।

তবে লাফিয়ে উঠে তা প্রতিহত করেন গোলরক্ষক মিতুল মারমা। ১৯তম মিনিটে মালদ্বীপের আলি ফাসির জোরালো শট করেন। তবে শটটি বারের ওপর দিয়ে চলে যায়। অবশ্য গোলের জন্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মালদ্বীপকে। ম্যাচের ২৩তম মিনিটে তপু বর্মণের ভুল পাসের সুবাদে বল পেয়ে যান আলি ফাসির। ডি-বক্সে ঢুকে গড়ানো শটে বল জালে জড়ান। তার এই গোলেই ১-০ গোলে পিছিয়ে যায় বাংলাদেশ। 

এরপর ম্যাচের ৪০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। তবে মালদ্বীপের গোলরক্ষকের দৃঢ়তায় হতাশ হতে হয় স্বাগতিক দলকে। কে জানত নাটকীয়তার তখনও বাকি। ম্যাচের ৪৩তম তম মিনিটে ডি-বক্সের কিছুটা দূর থেকে অবিশ্বাস্য শটে দলকে এগিয়ে নেন মজিবুর রহমান জনি। তার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। দেখার পালা দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে পারে কিনা বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১৬ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit