রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

চ্যাম্পিয়ন্স ট্রফি আসছে বাংলাদেশে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

স্পোর্টস ডেস্ক : সব ঠিক থাকলে চ্যাম্পিয়নস ট্রফির আগামী আসর বসবে পাকিস্তানে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতেই টুর্নামেন্টের পর্দা উঠবে। তবে মূল টুর্নামেন্টের আগে আইসিসির উদ্যোগে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘুরে বেড়াবে কয়েকটি দেশ, যার মধ্যে রয়েছে বাংলাদেশও। 

আইসিসির এক সূত্র থেকে জানা গেছে, এই ট্রফি পাকিস্তানে ভ্রমণ শুরু করেছে, যা পরে বিভিন্ন দেশে পৌঁছাবে।

এরই মধ্যে ১৪ নভেম্বর পাকিস্তানের ইসলামাবাদে ট্রফিটি পৌঁছেছে এবং পরবর্তী সপ্তাহে দেশটির বিভিন্ন অঞ্চলে এটি প্রদর্শিত হবে। আইসিসি জানিয়েছে, পাকিস্তানের মুরি, হুনজা, মুজাফফরাবাদ ও স্কার্দুতে ট্রফিটি নিয়ে যাওয়া হবে, এমনকি কেওটুজ পাহাড়েও ট্রফিটি নিয়ে যাওয়া হবে যা পর্যটন প্রচারের অংশ। তবে করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডি শহরগুলোতে এটি নিয়ে যাওয়া হবে না, কারণ সেখানে বর্তমানে ধোঁয়াশার কারণে প্রতিকূল পরিবেশ বিরাজ করছে।

বাংলাদেশে ১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে, যা ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবি আশা করছে, ক্রিকেটপ্রেমীদের জন্য এই অভিজ্ঞতা হবে অনন্য, এবং এর মাধ্যমে বাংলাদেশি ক্রিকেটভক্তদের উচ্ছ্বাস বাড়বে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, ঢাকার শেরে বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে ট্রফির প্রদর্শনী হবে, যা ক্রিকেট ভক্তদের জন্য অনন্য এক অভিজ্ঞতা। টুর্নামেন্টের আগে ট্রফির এই প্রদর্শন ভক্তদের মাঝে উচ্ছ্বাস যোগাবে বলে বিসিবি আশা করছে।

২০১৭ সালে শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়, যেখানে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়। আট বছর পর এই প্রতিযোগিতার আয়োজন নতুন করে শুরু হচ্ছে। তবে ভারত-পাকিস্তান কূটনৈতিক জটিলতায় ভারত পাকিস্তানে খেলতে রাজি নয়, যা নিয়ে আইসিসি এখনো আলোচনা চালাচ্ছে।

কিউএনবি/অনিমা/১৬ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit