সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
তিন দিনেই ৩৮৪ কোটি, এবার হংকংয়ে ‘রামায়ণ’ ‘অনেক ডিসেম্বর আসবে-যাবে, আওয়ামী লীগ আর ফিরবে না’ শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রিজভী দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৩৩৩ নতুন বছরে বই-ড্রেস-জুতা-ব্যাগ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয় কাজের মাধ্যমে: আইনমন্ত্রী নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার: ড. তিতুমীর ১৭ বিলিয়ন ডলার খরচে ডাটা সেন্টার নির্মাণ করছে গুগল নওগাঁ সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি তাহের, সম্পাদক বাবুল প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

কালকিনিতে বোমা হামলায় চিকিৎসাধীন প্রবাসী সুজন সরদার নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত প্রবাসী মো. সুজন সরদারের (৩২) মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সুজন সরদার সিঙ্গাপুর প্রবাসী। তিনি উপজেলার শিকারমঙ্গল এলাকার মিজানুর রহমান সরদারের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার এনায়েতনগর ইউনিয়নের খালেকের হাট বাজারে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিঙ্গাপুর প্রবাসী সুজন সর্দার ও শামিম বেপারী (২৮) গুরুতর আহত হন। পরে সুজন সর্দারকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন সরদারের মৃত্যু হয়।

এব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ হুমায়ুন কবির জানান, ‌‘বোমা হামলায় আহত সুজন সরদার নামের এক ব্যক্তি মারা যাওয়ার সংবাদ শুনেছি।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কিউএনবি/অনিমা/১৫ নভেম্বর ২০২৪,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit