বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাপুয়া নিউ গিনিতে ৬ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে সুনামির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার ভূমিকম্পটি আঘাত হানে, এর উৎসস্থল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের।

এর চারদিন আগে, গত (১০ নভেম্বর ৬ দশমিক ৮ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে কিউবাতে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায় দেশটির বারটোলোমি মাসো থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণে এ ভূমিকম্প আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বলেন, ভূমিকম্পের আঘাতে ভূমিধসের ফলে বাড়িঘর এবং বিদ্যুৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া সান্তিগো ডি কুবা এবং গ্রামনা এলাকা ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূমিকম্পে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা এমন শক্তিশালী ভূমিকম্প তাদের জীবনে কখনও দেখেনি। ইউএসজিএস জানিয়েছে, গত ৫০ বছরের মধ্যে দেশটিতে ৫ অথবা তার বেশি মাত্রার ২৩টি ভূমিকম্প আঘাত হেনেছে। সান্তিগোর বাসিন্দা গ্রিসেলডা ফার্নান্দেজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এর আগেও আমরা ভূমিকম্প দেখছি। কিন্তু এবারের মতো এত শক্তিশালী ভূমিকম্প আর হয়নি।’

 

কিউএনবি/আয়শা/১৫ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit