শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

মাটিরাঙ্গা জোনের উদ্যোগে বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা  জোনের সার্বিক ব্যাবস্থাপনায় দায়িত্বপূর্ণ এলাকায় বি‌শেষ মান‌বিক সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূ‌চির আওতায় নগদ অর্থ, সিলিং ফ্যান, চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।  
বৃহস্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) সকাল সা‌ড়ে ১০টার দি‌কে মাটিরাঙ্গা জোনের উদ্যােগে জোন সদরে মানবিক সহায়তা প্রদান ক‌রেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএস‌সি। 
এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মুরাদ হোসাইন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন সহ উপকারভোগী,গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন
প‌রে জোনের আওতাধীন পরশুরাম ঘাট আর্মি ক্যাম্পের কবুতরছড়া মোড় রাস্তার মাথা এলাকায় স্থানীয় ৬২৩ জন পাহা‌ড়ি-বাঙ্গালীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী ।
এসময় চিকিৎসা কার্যক্রম পরিদর্শন ও সেবা গ্রহনকারীদের সাথে কুশল বিনিময় করে মাটিরাঙ্গা জোন কমান্ডার লে.কর্ণেল মো.কামরুল হাসান পিএসসি, ব‌লেন, পার্বত্যাঞ্চলের পাহাড়ি এবং বাঙ্গালীদের মাঝে অত্যন্ত সোহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে।
যা সত্যিই প্রশংসার দাবিদার। এই সম্পর্ক বজায় রাখার অনুরোধ জা‌নি‌য়ে তি‌নি ব‌লেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে মানুষের পাশে আছে। আগামী‌তেও এ ধারা অব্যহত থাক‌বে ব‌লে জানান তিনি। সি‌কিৎসা সেবা ও ঔষধ পে‌য়ে উপকার ভো‌গিরা জো‌নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে উত্তর উত্তর সাফল‌্য কামনা ক‌রেন

 

 

কিউএনবি/আয়শা/১৪ নভেম্বর ২০২৪,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit