সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

সেই বিতর্কিত ‘কুকুর হত্যাকারীকে’ স্বরাষ্ট্রমন্ত্রী করলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নয়েমকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের ওপর ক্র্যাকডাউন চালাতে দীর্ঘদিনের এই অনুগতকে বেছে নিয়েছেন ট্রাম্প।

ক্রিস্টি দুই অভিবাসন কট্টরপন্থী ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং প্রশাসনের ‘সীমান্ত শাসক’ টম হোমনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। 

ট্রাম্পের এই নিয়োগ এটাই ইঙ্গিত দিচ্ছে যে, অবৈধ অভিবাসীদের গণহারে ফেরত পাঠানোর ব্যাপারে ট্রাম্প তার প্রতিশ্রুতি সম্পর্কে বেশ সচেতন।

মার্কিন কংগ্রেসের চারবারের সদস্য ৫২ বছর বয়সী ক্রিস্টি ২০১৮ সালে সাউথ ডাকোটার গভর্নর নির্বাচিত হয়েছিলেন এবং ২০২২ সালে পুনঃনির্বাচিত হন। কোভিড-১৯ মহামারীর সময় তিনি মাস্ক পরিধানের বাধ্যবাধকতার ব্যাপারে সরকারি নীতি এবং সামাজিক দূরত্ব বিধি প্রত্যাখ্যান করেছিলেন।

চলতি বছরের শুরুতে স্মৃতিকথার কিছু অংশ প্রকাশের পর দেশজুড়ে ক্রিস্টিকে ঘিরে বিতর্ক শুরু হয়। তাতে ক্রিস্টি লিখেছিলেন, তিনি একটি পোষা কুকুরকে গুলি করে হত্যা করেছিলেন। কারণ ক্রিকেট নামের ১৪ মাস বয়সী ওয়্যারহেয়ার পয়েন্টারটি ‘প্রশিক্ষণের যোগ্য ছিল না’ এবং সেটি ‘যার সংস্পর্শে এসেছে তার জন্য বিপজ্জনক হতো।’ 

ব্যাপক সমালোচনার মুখে পরে এক্স-এ এক পোস্টে ক্রিস্টি লেখেন, তার প্রকাশিতব্য বইটিতে ‘আরও বাস্তব, সৎ এবং রাজনৈতিক ভুলের কিছু গল্প রয়েছে, যা গণমাধ্যমে আলোড়ন তুলবে।

ক্রিস্টি বইটিতে উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উনের সাথে একটি বৈঠক সম্পর্কে লেখা একটি অধ্যায়ও বাদ দিয়েছিলেন। পরে তিনি ইঙ্গিত দেন যে, এই ধরনের বৈঠক কখনও হয়নি। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান, দ্য ইকোনমিক টাইমস

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২৪,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit