সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে সড়ক পাকা করণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের॥ বড়পুকুরিয়া কয়লা খনির বাইরে অবস্থিত ১৩ টি গ্রাম সমূহের মাঝে অনুদানের চেক বিতরণের উদ্বোধন॥ জয়পুরহাটে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপিত গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে : মাহদী আমিন মেসির বিদায়ী ম্যাচে যেতে বাধা দিবালাকে আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬ বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ একাদশে আসছে ৪ বদল ২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সেনাবাহিনীর সহায়তায় আল আকসায় ঢুকে পড়ল ১৫০০ ইহুদি তেহরানে হামলায় মোজতবা খামেনির আহত হওয়ার দাবি, অবস্থান নিয়ে রহস্য

নওগাঁয় ধান ক্ষেতে পড়েছিল হাড় ও নাড়ি-ভুড়ি; মিলল পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলার একটি ধান ক্ষেতের গর্ত থেকে মো. মোস্তাফিজুর রহমান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়রা বুধবার বিকেলে উপজেলার মুশরইল গ্রামের ওই ধান ক্ষেতের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাড় ও নাড়ি-ভুড়ি দেখতে পাই। এরপর থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে সে গুলো উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করে। আর পুলিশ বলছে উদ্ধার করা হাড়-গোড় মোস্তাফিজুরের মরদেহ কিনা সেটা আমরা নিশ্চিত নই। নিহত মোস্তাফিজুর রহমান ওই গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে এবং মধইল বি এল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

নিহত পরীক্ষার্থীর খালু মো. মহব্বত জান বলেন, গত বুধবার (৬নভেম্বর ) সন্ধ্যার সময় আমার ভায়রার ছেলে মাগরিবের নামাজ পড়তে গ্রামের একটি মসজিদে যায়। নামাজ পড়ে সে আর বাড়িতে ফিরে আসেনি। দীর্ঘ সময় পরেও সে বাড়িতে না আসায় তার পরিবারের লোকজন মসজিদে খোঁজ নেন। সেখানে গিয়ে তাকে না পাওয়ায় সকল আত্মীয় স্বজনের বাড়ি খোঁজখবর করতে থাকেন। এ পর্যন্ত তাকে কোথাও খুঁজে না পাওয়ায় তারা হতাশ হয়ে পড়েন। এরমধ্যে এদিন বুধবার বিকেলে স্থানীয়রা মাঠের মধ্যে কয়েকটি হাড় ও নাড়ি-ভুড়ি ছড়িয়ে থাকতে দেখে। এরপর তারা সেখানে খোঁজাখুঁজির এক পর্যায়ে ধান ক্ষেতের ভেতরে একটি গর্ত দেখতে পায়। সেখানের মাটি সরিয়ে দেখে একটি অর্ধগলিত মরদেহ রয়েছে। এ খবর পেয়ে আমার ভায়রা ও শালিকা গিয়ে তার শার্ট ও লুঙ্গি দেখে তাদের ছেলের মরদেহ বলে সনাক্ত করে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন,  সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। সেখানে নিহতের হাড়গোড় পাওয়া গেছে। আমরা তার পরিচয় নিশ্চিত হতে পারিনি। উদ্ধার করা হাড়-গোড়ের ডিএনএ টেস্ট করার পর তার পরিচয় নিশ্চিত হতে পারবো। তবে মোস্তাফিজুর রহমানের পরিবারের দাবি এটা তার মরদেহ। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২৪,/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit