রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম

মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল রোজা রাখা যাবে?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : অনেকে জানতে চান, মৃত ব্যক্তির পক্ষ থেকে নফল রোজা রাখা যাবে কিনা? এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, মৃত ব্যক্তিকে সওয়াব পৌঁছানোর নিয়তে নফল রোজা রাখা যেতে পারে। নফল নামাজ, কোরআন তিলাওয়াত করেও মৃতের কাছে সওয়াব পৌঁছানোর জন্য দোয়া করা যায়। এতে যে রোজা রাখবে, নামাজ পড়বে বা তিলাওয়াত করবে, সে যেমন সওয়াব লাভ করবে, মৃত ব্যক্তির কাছেও আল্লাহ তাআলা সওয়াব পৌঁছে দেবেন বলে আশা করা যায়।

উল্লেখ্য, মৃত ব্যক্তির পক্ষ থেকে কাজা রোজা রাখা বা কাজা নামাজ আদায়ের নিয়ম নেই। রোজা বা নামাজের কাজা আদায় করার আগেই যদি কারো মৃত্যু হয়ে যায়, ছেলে-মেয়ে, আত্মীয় স্বজনের জানা থাকে, তাহলে তারা তার পক্ষ থেকে নামাজ পড়ে বা রোজা রেখে তার কাজা আদায় করার সুযোগ থাকে না। হজরত আবদুল্লাহ ইবনে ওমরকে (রা.) অন্যের পক্ষ থেকে রোজা রাখা বা নামাজ আদায় করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন,

لاَ يَصُومُ أَحَدٌ عَنْ أَحَدٍ، وَلاَ يُصَلِّي أَحَدٌ عَنْ أَحَدٍ

অর্থ: কেউ অন্যের পক্ষ থেকে রোজা রাখবে না এবং অন্যের পক্ষ থেকে নামাজ পড়বে না। (মুয়াত্তা ইমাম মালেক: ৯৪) মৃতের কাজা রোজা থাকলে সেজন্য ফিদয়া আদায় করতে হবে। প্রতিটি রোজার জন্য কোনো দরিদ্রকে দুবেলা খাবার বা তার মূল্য দান করে দিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit