রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া জয় করে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আফ্রিদি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সিরিজে দেখা গেছে পুরোনো শাহিন শাহ আফ্রিদিকে। ৩ ম্যাচে ১২.৬২ গড়ে নিয়েছেন ৮ উইকেট। তাতে আইসিসি ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে ১ নম্বরে ফিরেছেন এই পেসার।

ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বাবর আজম। অর্থাৎ ওয়ানডেতে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই শীর্ষে এখন পাকিস্তানের ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ-সেরা হওয়া হারিস রউফ ১৪ ধাপ এগিয়েছেন, আছেন ক্যারিয়ার-সর্বোচ্চ ১৩তম স্থানে। আফ্রিদি সর্বশেষ গত ওয়ানডে বিশ্বকাপের সময় বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন। এখন তাঁর রেটিং পয়েন্ট ৬৯৬, যা ক্যারিয়ার সর্বোচ্চ।
২ নম্বরে থাকা রশিদ খানের সঙ্গে আফ্রিদির রেটিংয়ের পার্থক্য ৯। গত সপ্তাহে শীর্ষে থাকা স্পিনার কেশব মহারাজ দুই ধাপ নিচে নেমে গেছেন। তিনে তাঁর অবস্থান ৬৭৪ রেটিং পয়েন্টে। এক ধাপ নেমে ৪ নম্বরে আছেন কুলদীপ যাদব।
ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন মোহাম্মদ নবী। ৪ ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, আছেন ৪ নম্বরে।

কিউএনবি/অনিমা/১৩ নভেম্বর ২০২৪,/বিকল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit