মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭ চৌগাছায় প্রতিবন্ধী শিশু-যুবাদের অন্তর্ভুক্তি দেখতে লিলিয়ান ফন্ডস প্রতিনিধি দল

হত্যা ও বিএনপি অফিস ভাঙচুর মামলায় তিন দিনের রিমান্ডে আ’লীগ নেতা সুমন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : অর্থ পাচার, হত্যা, বিএনপি অফিস ভাঙচুর এবং আলাদা ১০টি মামলায় লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হুন্ডি ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত হোসেন সুমন খানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে লালমনিরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্যাট আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, হুন্ডি ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়ি লালমনিরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পিছনে। তিনি বিশিষ্ট ব্যবসায়ী মৃত বাচ্চু খানের একমাত্র ছেলে। সাখাওয়াত হোসেন সুমন খান এক সময় অবৈধ পথে আসা ভারতীয় গরু সিন্ডিকেট ও হুন্ডি ব্যবসার সাথে জড়িত ছিলেন।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন দির্ঘ ১৫ বছরে হত্যা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন এই শীর্ষ সন্ত্রাসী সুমন খান। তার নিজের হাতে তৈরি একটি সন্ত্রাসী বাহিনী ছিল। যাদের ভয়ে কেউ কোনদিন কোন প্রতিবাদ করতে পারত না। আর এই বাহিনীর দ্বারা তিনি লালমনিরহাট জেলায় একক সন্ত্রাসী রাজত্ব কায়েম করে এসেছেন। তাকে কেউ চাঁদা দিতে অস্বীকার করলে বা কেউ তার কথা না শুনলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ওই ব্যক্তিকে উঠিয়ে নিয়ে এসে সেই ব্যক্তির ওপর চালানো হতো নির্মম নির্যাতন। এক কথায় লালমনিরহাটে তার কথায় শেষ কথা।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, ঢাকায় ৬টি ও রাজশাহীতে একটি সহ মোট ৭টি হত্যা মামলা, অর্থ পাচার ও ২০২৩ সালে লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলায় মঙ্গলবার সন্ধ্যায় হুন্ডি ব্যবসায়ী সুমন খানকে আদালতে হাজির করে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তার তিন দিনের রিমেন মঞ্জুর করেন। এ সময় সুমন খানের বডিগার্ড রাজু আহমেদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন দায়রা জজ আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

রিমান্ড মঞ্জুর শেষে তাদের দুইজনকে লালমনিরহাট সদর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। রিমান্ড শেষে তাদেরকে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের এই পুলিশ পরিদর্শক।

 

 

কিউএনবি/আয়শা/১৩ নভেম্বর ২০২৪,/রাত ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit