বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মা হচ্ছেন বিদ্যা সিনহা মিম?

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬০ Time View

বিনোদন ডেস্ক : ১৯৯২ সালের ১০ নভেম্বর রাজশাহীর বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন মিম। রোববার (১০ নভেম্বর) জীবনের ৩১টি বসন্ত পেরিয়ে ৩২ বছরে পদার্পণ করেছেন তিনি। এদিন জন্মদিন নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

অভিনেত্রী জানান, আর আগের মতো বড় কোনো আয়োজন করেন না। ছোটবেলায় জমকালোভাবে জন্মদিন উদযাপন করলেও এখন পরিবারের সদস্য, স্বামী, মা এবং কাছের বন্ধুদের সঙ্গে ঘরোয়া পরিবেশে দিনটি উদযাপন করেন তিনি।

জন্মদিনের প্রথম প্রহর থেকেই পরিবার, ভক্ত, সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মিম। একের পর এক উপহার সারপ্রাইজ হিসেবে পেয়েছেন।
সাদামাটা আয়োজনে দিনটি পালন করলেও নিজের ৩২তম জন্মদিনে ২৫টি কেক কেটেছেন এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মিম নিজেই।

তিনি জানালেন, রাত থেকে  বিকেল পর্যন্ত প্রায় ১০ থেকে ১৫টির মত কেক কাটা শেষ। বাসায় গিয়ে আরও ১০টি কেক কেটেছেন। 
মিম বললেন, ‘জন্মদিনের প্রথম প্রহর থেকেই একাধিক কেক কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে। বিকেল অব্দি ২৫টির মতো কেক কাটলাম।’

এরপর কথা প্রসঙ্গে উঠে আসে নতুন অতিথি আসার কথা। এই প্রসঙ্গে মিম বলেন, ‘এমন কিছু ঘটলে আমি কেন লুকাবো? আমার জীবনের কোনো কিছুই তো লুকাইনি। যা করেছি, সবকিছু জানিয়েই করেছি। তবে শিগগিরই সন্তান নেয়ার সম্ভাবনা নেই। তেমনটা হলে অবশ্যই সবাই জানতে পারবেন। এখন কাজ নিয়েই ভাবছি, কাজ নিয়েই থাকতে চাই।’
 
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে শোবিজ দুনিয়ায় পা রাখেন মিম। একই বছর হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় তার। 

 

কিউএনবি/আয়শা/১১ নভেম্বর ২০২৪,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit