মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

কমিশনগুলোর প্রতিবেদন পেলে ডিসেম্বর থেকে সংস্কার শুরু : রিজওয়ানা হাসান

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : ‍ সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিলে আগামী ডিসেম্বর থেকে সংস্কার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

উপদেষ্টা রিজওয়ানা জানান, সংস্কার কমিশনগুলো প্রতিবেদন দিলে ডিসেম্বর থেকে সংস্কার শুরু হবে। জুলাই বিপ্লবের চেতনা ধারণ করলে সংস্কার অপরিহার্য। এরপর নির্বাচন। জুলাই বিপ্লবের প্রেক্ষিত সংস্কার, বৈষম্য ও ফ্যাসিজম দূর করা ছাড়া নির্বাচন নয়, এ বিষয়ে সবার একমত হওয়া প্রয়োজন।

উপদেষ্টা পরিষদের পরিধি বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, নতুন উপদেষ্টা বা সহকারী উপদেষ্টারা সরকারে নতুন মাত্রা যোগ করবে, সংকট নিরসন আরও সহজ হবে। এ সময় আপাতত নতুন করে কোনো উপদেষ্টা নেয়ার আলোচনা নেই বলেও জানান তিনি।

পরিবেশ রক্ষার গুরুত্ব তুলে ধরে রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ থেকে ইতোমধ্যে গাছের একটি প্রজাতি বিলুপ্ত হয়েছে এবং সাতটি প্রজাতি আঞ্চলিকভাবে বিলুপ্ত হয়েছে। যেহেতু পৃথিবী থেকে বিলুপ্ত হয়নি সেহেতু এসব প্রজাতি ফিরিয়ে আনতে হবে।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit