মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

সৌদিতে গ্রেফতার ২০ হাজার প্রবাসী

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলাবাহিনী। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, গত ৩১ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১১ হাজার ৫২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে পাঁচ হাজার ৭১১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে তিন হাজার ৫৪৪ জন গ্রেফতারের শিকার হয়েছেন।

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন এক হাজার ৫৬৯ জন। তাদের মধ্যে ২৪ শতাংশই ইয়েমেনি নাগরিক। এছাড়া ৭৩ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

এদিকে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৬৩ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১১ নভেম্বর ২০২৪,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit